ফিরতে হবে। তো সিদ্ধান্ত নিলাম আমরা জাদিপাই থেকে ফিরে একবারে ফেস হয়ে ভাত খাব। ও জানায় ভাত না খেয়ে এক পা-ও যেতে পারবে না। ও ভাত খায় আর আমরা বসে ওর জন্য অপেক্ষা করি। ফেরার পথে জানায়, ভাত না খাইলে আমারে ঘাড়ে ক'রে নেওয়া লাগতো আপনাগো ।” খাওয়ার ব্যাপারটি আমরা ধর্তব্যের মধ্যে আনি নি, বেচারার ক্ষুধা পেলে তো থাবেই। কিন্তু সমস্যা হলো ও একে তো অলস তার ওপর একটুও আন্তরিকতা নেই। লাঠি কিংবা প্রয়োজনীয় কিছু দরকার হ'লে ওকে কয়েকবার অনুরোধ করতে হতো, সব কাজে ওর অনীহা । ভাবখানা এমন যে আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি এই তো পাকিয়েছিল। এরপরই আমরা সিদ্ধান্ত নিই আর কোনোদিন বাঙালী গাইড নেব না। সব বাঙালী গাইডই যে অপেশাদার তা নিশ্চয় নয়, কিন্তু সর্বক্ষেত্রে বাঙালীর অপেশাদার আচরণ দেখতে দেখতে আমরা ক্লান্ত-বিরক্ত;ঃ ফলে উত্তম বিকল্প যেহেতু আছে, ঝুঁকি এড়ানোই শ্রেয় । যথাস্থানে নরখেলেইমদা'কে পেয়ে যাই। আমাকে দেখেই একগাল হেসে এগিয়ে আসে, 'বালো আচেন দাদা? 'জাদিপাই যাব, তুমি ফি আছো তো হাক্রি আচি। কিন্তু জাদিপাই তো যাইতে দেবে না। নর “নিরাপত্তার কারণে আর্মি ওদিকে যাইতে দিচ্চে না।' ইস্, কতো আগ্রহ নিয়ে এসেছি যে জাদিপাই যাব! যদিও এর আগে বর্ষায় ভরা যৌবনবতী অপূর্ব সুন্দরী জাদিপাই বর্ণাকে দেখেছি, অবগাহন করেছি স্বচ্ছ জলে । তবু আফসোস হচ্ছে, কেননা জাদিপাই বর্ণার সৌন্ধর্য এমন মনোমুগ্ধকর যে সেখানে হাজারবার যেতেও আমি রাজি আছি! কিন্তু আমার নিজের চেয়েও বেশি আফসোস হচ্ছে পরাগদা আর শাম্বতীদির জন্য, ওরা কখনো জাদিপাই যায় নি, ওরা বগালেকের পরে আর যায় নি। খুব আশা ক'রে এসেছে জাদিপাই যাবার জন্য । নরখেলেইমদাকে নিয়ে হোটেলে ফিরি, ওরা ফেশ হয়ে খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছে। নরখেলেইমদাকে দেখে ওরাও খুব খুশি হয়, কিন্তু খুশিতে খানিকটা ভাটা পড়ে যখন শোনে যে জাদিপাই যাওয়া যাবে না। হাত-মুখ ধুয়ে এসে আমি আর নরখেলেইমদাও ব'সে মাংস। হোটেলটা খুব পরিচ্ছন্ন, আদিবাসীদের হোটেল । গাইডের ক্ষেত্রে যেমনি আমরা বাঙালী গাইড বর্জন করেছি, তেমনি পাহাড়ে এসে সর্বক্ষেত্রেই আমরা বাঙালীদের চেয়ে ২৫৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।