Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আদিবাসীদের সামনে মাথা হেট ক'রে থাকে লজ্জায়; আমরা অনেকেই হয়তো তা বুঝি এবং স্বীকার করি, আর অধিকাংশ মানুষই বুঝি না বা বুঝেও স্বীকার করতে চাই না! বৃদ্ধার দিক থেকে চোখ ফিরিয়ে আমি দৃষ্টি এবং মন দিই সাঙ্গুর দু-পারের সবুজ প্রকৃতিতে । সবুজ অরণ্যের ফাকে ফাকে জনপদ, দৃষ্টিনন্দন ঘর-বাড়ি । কোনো কোনো বাড়ি কিংবা পথের মুখ থেকে শান বাধানো ঘাটের সিঁড়ি নেমে এসেছে সাঙ্গুর বুকে; ঘাটে প্লান অথবা কর্মরত নারী-পুরুষ, হুটোপুটিতে ব্যস্ত কিশোর-কিশোরী আর উদোম শিশুরা । কোথাও জুমচাষে ব্যস্ত কৃষক, কোথাওবা আশার ঝাঁপি খুলে নদীতে বড়শি ফেলে ঝিম মেরে ব'সে আছে কোনো যুবক কিংবা বৃদ্ধ। জীবনে পদ্মা-মেঘনা-যমুনাসহ অনেক বড় বড় নদী দেখেছি, নৌ-ভ্রমণ করেছি; সে-সব নদী এবং নদীপারেরও আলাদা মনোমুগ্ধকর সৌন্ধর্য আছে; কিন্তু সাঙ্গুর সৌন্ধর্য আর দু-পারের প্রাকৃতিক এশ্র্য দৃষ্টিতে অধিক মায়ার্জন বুলায় এবং মনে অধিক প্রশান্তি এনে দেয়! আমি আগে একবার বান্দরবান থেকে ট্রলারে চ'ড়ে আট ঘণ্টায় থানচিতে গিয়েছি। কিন্তু সাঙ্গু আর দু-পারের মানুষ-প্রকৃতি কখনোই আমাকে ক্লান্ত করে নি, বরং উল্ভ্বীবিত করেছে। ক্যাচ ক্যাচ শব্দ শুনে শাশ্বতীদির দিকে তাকিয়ে দেখি তার ক্যামেরা একের পর এক বুকে ধারণ করছে নদীপারের নয়ন জুড়োনো দৃশ্য, আমাদেরকেও । রুমাবাজার পৌঁছে প্রথমেই একটা আদিবাসী হোটেলে ঢুকি। ওদেরকে ফ্রেশ হয়ে খাবারের অর্ডার দিতে ব'লে আমি যাই গাইডের খোজে । খাওয়ার পর গেলে গাইড পাব না তা নয়, আজ ঈদের পূর্বদিন হওয়ায় পর্যটকের খুব বেশি চাপ নেই। পর্যটকের চাপ বাড়বে ঈদের পরদিন থেকে । তারপরও না খেয়েই যাই এজন্য যে যদি আমাদের পূর্ব পরিচিত নরখেলেইম দাদাকে পাই, তো ভাল হয়। গলি পেরিয়ে এগোতেই আমাকে দেখে কয়েকজন গাইড এগিয়ে আসে, এদের মধ্যে একজন আমার পূর্ব-পরিচিত শফিকুল । শফিকুল সালাম দিয়ে বলে, ভাই আমারে চিনছেন?' আমি সালামের জবাব না দিয়ে মৃদু হেসে বলি, 'হুম “ভাই গাইড লাগবো? হুম) “আমি যাইতাম ।' “আবার! তোমারে তো ভাই ঘাড়ে ক'রে আনতে পারবো না! শফিকুলের মুখের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা না ক'রে একজন আদিবাসী গাইডের কাছে জিজ্ঞাসা করি, 'নরখেলেইমদাকে কোথায় পাব বলতে পারেন? 'নরখেলেইম? ওই সামনের গলিতে একটা পানের দোকান, ওকানে দেকিছি একটু আগে ।” 'থ্যাঙ্ক ইউ ৷" আমি পা বাড়াই। শফিকুলকে নিয়ে একবার আমাদের চরম শিক্ষা হয়েছে! মহা অলস, হেঁটে আমাদের চেয়েও পিছনে পড়ে । সে-বার কেওক্রাডাং থেকে জাদিপাই যাব, দুপুর গড়িয়ে গেছে, গিয়ে আবার ২৫২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।