বাস থেকে নেমে ইজিবাইকে চেপে লামা বাসস্ট্যান্ডে যাই আমরা, এখান থেকেই ছাড়বে কৈক্ষংঝিরিগামী বাস। বাসের টিকিট কাটার পর টয়লেট সেরে, ফ্রেশ হয়ে নাস্তা ক'রে নিই। প্রায় চলিশ মিনিট পর সিট পূর্ণ হ'লে হেলপারের ইশারায় আমরা বাসে গিয়ে উঠি, গজরাতে গজরাতে পাহাড়ী পথে চলতে শুরু করে বাস। শুরু হয় রোমাঞ্চকর যাত্রা; কোথাও উচু পাহাড়ের কোল ঘেষা রাস্তা, কোথাও রাস্তার পাশে আদিবাসী গ্রাম, অদূরে সাঙ্গু নদী, কোথাওবা রাস্তার দু-পাশে কয়েক'শ ফুট নিচু খাদ। রাস্তার বাকগুলো ঘোরার সময় বা কোথাও খারাপ রাস্তার কারণে বাস যখন কাত হয়, তখন নিচের দিকে তাকালে বুকের ভেতরে শিরশির ক'রে একটা বেতাল হাওয়া বয়ে যায়! তবে বুকের বেতাল হাওয়ায় বেশি মনোযোগ না দিয়ে পাহাড়ের কোল-বুক-পিঠ জড়িয়ে থাকা দুধের নদীর মতো সাদা মেঘমালা উপভোগ করাই শ্রেয়, মনোযোগ দিতে গেলেই যাত্রাপথের আনন্দ মিইয়ে যায়! কোথাও কোথাও রাস্তার ওপর দিয়েই ধীরলয়ে উড়ছে শিমুল তুলোর মতো কিংবা তার চেয়েও পাতলা মেঘ; ঘাতকের মতো মেঘের গোছালো সংসার এলোমেলো করে, মেঘের বুক চিড়ে ধাবিত হয় বাস। বাসের খোলা জানালা দিয়ে বিচ্ছিন মেঘ ঢুকে পড়ায় আমাদেরও হয় মেঘের সাথে আলিঙ্গন, মধুর চুমোচুমি! ভাললাগায় বিভোর হয়ে একসময় পৌঁছে যাই কৈক্ষংঝিরি বাসস্ট্যান্ডে, বাস থেকে আদিবাসী । উলার স্টার্ট ক'রে ঘাট ছাড়ার আগ মুহুর্তে একজন বৃদ্ধা দূর থেকে হাত দিয়ে ইশারা করেন তাকে তুলে নেবার জন্য, অপেক্ষা করে চালক; দ্রুত পায়ে হেটে এসে বৃদ্ধা উঠতেই ঘাট ছাড়ে ট্রলার । বৃদ্ধা পিঠের টুকরিটা সামনে রেখে পাটাতনে বসেন। আমি কাচা-পাকা চুল পিছনদিকে খোঁপা করা, মুখে কালো রঙের পাইপ, আয়েশ ক'রে পাইপ টেনে ধোয়া ছাড়ছেন । ট্রলারে এতোগুলো পুরুষ রয়েছে, সেদিকে তার কোনো ভ্রক্ষেপ নেই, নদীপারের দিকে তাকিয়ে আপন মনে পাইপ টানছেন। মনে মনে এই বৃদ্ধার সঙ্গে আমার দাদীর তুলনা করতে গিয়ে নিজেকে কেমন বোকা মনে হয়! এই বৃদ্ধা হয়তো লেখাপড়া জানেন না, কিন্তু লেখাপড়া জানা অনেক বাঙালী নারীর চেয়েও তিনি অধিক স্বাধীন, স্বতন্ত্র এবং ব্যক্তিত্ববান। অধিকাংশ বাঙালী-ই বেশ গর্বের সঙ্গে বলে যে আমরা বাঙালীরা আদিবাসীদের চেয়ে অধিক শিক্ষিত-সভ্য-আধুনিক! কিন্তু সেইসব তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত-সভ্য অনেক পুরুষই আজও নারীদেরকে গৃহবন্দী ক'রে রাখতে পছন্দ করে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম-ওলামাদের কথা বাদই দিলাম! অধিকাংশ শিক্ষিত বাঙালী নারীকেই পুরুষের শারীরিক এবং মানসিক নিপীড়ন সইতে হয়। আমরা তথাকথিত সভ্য সমাজের মানুষেরা আজও নারীকে যে সম্মান দিতে পারি নি, অনেক বাঙালীর ভাষায় বন্য- আদিবাসী সমাজ-ই মাতৃতান্ত্রক। আমাদের তথাকথিত সভ্যতা-আধুনিকতা বন্য ২৫১ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।