Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আধো ঘুম আধো জাগরণে উপলব্ধি করি বাস ক্রমশ ওপর দিকে উঠছে; চোখ খুলে জানালার বাইরে দৃষ্টি ছুড়ে দিতেই দেখি ঘন সবুজ গাছপালা, আদুরে আলো-ছায়াময় শান্ত-দ্লিগ্ধ প্রকৃতি। অরণ্যের ভেতর দিয়ে মৃত ্যানাকোন্ডার মতো একে-বেকে প'ড়ে আছে কালো পিচের রাস্তা, আর বড় আকৃতির পিঁপড়ার মতো তার গা বেয়ে চলেছে বাসটি । বান্দরবান শহরের খুব কাছেই চ'লে এসেছি আমরা, সাত-আট মিনিটের মধ্যেই পৌঁছে যাব বাসস্ট্যান্ডে । আমার পাশের সিটে ঘুমে অচেতন আবির, ওকে জাগিয়ে দিই। সামনের সিটে শাশ্বতীদি আর পরাগদা; ওরা আগেই জেগেছে, তাকিয়ে আছে জানালার বাইরের সবুজে । বাসের যাত্রীরা একে একে জেগে ওঠে । পিছন দিকের কেউ একজন মোবাইলে গান চালায়-লাল পাহাড়ের দেছে যা, রাঙামাটির দেছে যা" । আখড়ায় জঙ্গি হামলার কারণে আসা হয় নি তার। আফজাল ভাই এখনো মেহেরপুরে । দুঃসময়ে মর্মাহত গুরু এবং আহত গুরু-ভাইদের পাশে আরো কিছুদিন থাকতে চায় সে। আমরাও তাকে আসার জন্য জোর করি নি। ওখানকার আহত বাউলদের পাশে তার থাকা দরকার । আফজাল ভাই এমনই, সে যতো না নিজের জন্য বাচে, তার চেয়ে বেশি বাচে মানুষের জন্য । ইস্টিশন ইবুক ২৫০

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।