মাথা নিচু ক'রে ছিল। ওদের ওই নিচু মাথা, বাম্পাকুল চোখ, থমথমে মুখের অর্থ বোঝার মতো বয়স তখন আমাদের হলেও পারিবারিক শিক্ষা ছিল না ব'লে ব্যথিত হবার বদলে বুনো উল্লাসে ফেটে পড়তাম! এরপর থেকে আমরা সুকান্তকে ক্ষ্যাপাতাম, “সুকান্ত তুই গন্ধ কইরা পাদ দিবি না কিন্তু, বন্ধ কইরা দিবি! সুকান্ত'র বুকের রক্তক্ষরণ আমরা কখনোই টের পাই নি। হঠাৎ একদিন স্কুলে আসা বন্ধ ক'রে দেয় ও। পরে একদিন তপনের মুখে শুনি যে ও ভারতে চ'লে গেছে। আসলে সূত্রগুলো বর্জন ক'রে অন্য সুত্র গ্রহণ ক'রে জীবনের অংক কষা ভীষণ কঠিন, তবে চেষ্টা করলে একেবারে অসম্ভব নয়। ইন্টারমিডিয়েটে আমার একজন শিক্ষক ছিলেন, কবিরুল ইসলাম, আমরা তাকে “কবির স্যার বলে ডাকতাম । তিনি বয়সে তরুণ কিন্তু নানা বিষয়ে তার জ্ঞান, ব্যাপক তার পড়াশোনা । পাঠ্য বইয়ের পাশাপাশি তিনি আমাদেরকে উদার, অসাম্প্রদায়িক এবং সংস্কতমনা; ইতিহাস এবং এঁতিহ্য নিয়ে অনেক কথা বলতেন। তার বঙ্গবন্ধু, তাজউদ্দীন এবং ভারতপ্রেম দেখে অন্য অনেকের মতো আড়ালে আমিও তাকে আওয়ামীলীগ এবং ভারতের দালাল বলেছি। কিন্তু অন্যদের মতো স্যারকে আমি পুরোপুরি নাকচ ক'রে দিতে পারি নি তার সততা, স্পষ্টবাদিতা এবং চিন্তার প্রথরতার কারণে । অন্য অনেক স্যারদের চরিত্রে অনেক বৈপরীত্য থাকলেও তার কথা এবং কাজে কখনো অমিল দেখি নি, ফলে আমি তাকে উপেক্ষা করতে পারি নি। স্যারের কথা মন দিয়ে শুনতাম, তার কথা শুনেই নানা বিষয়ে আগ্রহ জন্মায় এবং সেসব বিষয়ে কিছু কিছু পড়াশোনাও শুরু করি। তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষার পর উনিশে পা দিয়ে যখন বিভিন্ন বিষয়ে আরো বেশি বেশি পড়াশোনা শুরু করি, ইতিহাসটা জানা এবং বোঝার চেষ্টা করি, এতিহ্য এবং সংস্কৃতির সন্ধান এবং নিজের বোধ দিয়ে তা বিচার-বিশ্রেষণ শুরু করি, যুক্তির বিপরীত যুক্তিও মন দিয়ে শুনি, তখনই একটু একটু ক'রে নিজের ভূলগুলো স্পষ্ট হ'য়ে ওঠে বোধের আয়নায়। বুঝতে পারি যে ভুল পরিবারে জন্ম নিয়ে ভুল শিক্ষায় বড় হয়েছি, এই ভুল শোধরাতে হবে আমাকেই । আঠারো বছরের আমজাদ উসামার ভুল শিক্ষা-দীক্ষা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা এবং সকল প্রকার সংকীর্ণ চিন্তার মৃত্যু ঘটিয়ে আমি নিজ হাতে তা সমাধিস্থ করেছি মানবতার উদার জমিনে । আমি হিন্দুধর্মের জন্নান্তরবাদে বিশ্বাসী নই, জন্মান্তরবাদের তত্ব বৈদিক ব্রাহ্মণদের প্রতারণার একটি বুদ্ধিদীপ্ত পন্থামাত্র। কিন্তু আমি বিশ্বাস করি একই দেহে মানুষের বারবার জন্ম হয়, চৈত্তিক জন্ম । আমারও তাই হয়েছে । এখন আমি উগ্ব সাম্প্রদায়িকতার ছাদের নিচ থেকে বেরিয়ে দাড়িয়েছি মানববাদের উদার আকাশের নিচে, মুসলিম উম্মাহ'র সংকীর্ণ শিক্ষার জাল কেটে বেরিয়ে বাইরে এসে নিয়েছি বিশ্ববীক্ষার পাঠ, জাতীয়তাবাদের ২৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।