“তাহলে “আমার ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে; ভাললাগার আতিশয্যে ঘুমই আসছে না! অরিত্র মৃদু হেসে আমার কীধে হাত রাখে, চলো, নক্ষত্রকে ঘুম পড়িয়ে আমরা একসঙ্গে ভাললাগা উপভোগ করি! আমরা ঘরে এসেছি । অরিত্র আলতোভাবে বিছানার এককোনে বালিশ রেখে নক্ষত্রকে শুইয়ে দিয়ে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে । আমিও শুয়ে পড়েছি, নক্ষত্রকে ঘুম পাড়িয়ে অরিত্র'€র হাত এখন আমার তলপেট স্পর্শ করেছে। নক্ষত্র এখনো ভাল মতো ঘুমোয়নি!' আমার মুখের ওপর অরিব্র'র মুখ, “ঘুমিয়েছে ! ওর চুলে আমার হাত, “না, ঘুমোয়নি ! আমার ঠোটে ওর আঙুল, “আমাদের সন্তান বড় বুদ্ধিমান, বাবা-মা এখন জেগে থাকবে বুঝেই ও ঘুমিয়েছে! আমার ঠোটে ওর ঠোট । নক্ষত্র আমাদের মনোজগতে ঘুমিয়েছে, জেগে আছি আমরা, জেগেছে আমাদের দুটো শরীর । বাইরে বৃষ্টি, থেকে থেকে বিদ্যুৎ চমকের আলো ঝলকাচ্ছে জানালার পর্দায়। ভিজছে প্রকৃতি; আর আমরাও ভিজছি একে অন্যের ভালবাসায়, প্রেমে- কামে! সমাপ্ত আখ্যান শেষ। কিন্তু আমি জানি, এই আখ্যান এখানেই শেষ নয়। এই আখ্যান, শাশ্বতীদির আত্মজৈবনিক আখ্যান; তার জীবনের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া, যন্ত্রণা-বঞ্চনার আখ্যান। প্রতিদিন এই আখ্যানের ব্যাপ্তি বাড়ছে। শাশ্বতীদি গত বছর ভারতে গিয়ে সেক্স চেঞ্জ করেছে; এখন সে কেবল চৈত্তিকভাবেই নয়, দৈহিকভাবেও নারী । আমার দেখা বহু দম্পতির মধ্যে সবচেয়ে সুখী দম্পতি শাশ্বতীদি আর পরাগদা। তারপরও আমাদের চারপাশের অনেক মানুষ শাশ্বতীদি আর পরাগদার সম্পর্কের স্বীকৃতি দিতে চায় না, রাষ্ট্রীয়ভাবেও তাদের সম্পর্ক স্বীকৃত নয়; এই অশিক্ষা মানুষের, এই দৈন্যতা রাষ্ট্রের। কারো স্বীকৃতির অপেক্ষায় থেমে নেই তাদের জীবন, জীবন চলছে জীবনের নিয়মে । মহাকালের নিরিখে এই জীবন খুবই ছোট, ছোট এই জীবনে দুটো মানুষ একে অন্যকে ভালবেসেছে, কাছে এসেছে, নিজেদের মতো ক'রে উপভোগ করছে জীবনটা; এর মধ্যে কোনো অস্বাভাবিকতা বা প্রকৃতিবিরুদ্ধতা নেই। তাদের প্রেম-ভালবাসা, কামনা-বাসনা; প্রকৃতির মতোই চিরন্তন সত্য । ২৪৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।