Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

চমচমটা খেয়ে প্রেটটা ডাইনিংয়ে রেখে জল পান ক'রে আবার এসে বসেছি। কিছুক্ষণ পর হামাগুড়ি দিয়ে ঘর থেকে বারান্দায় এসে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে, তারপর আমাকে অতিক্রম ক'রে রেলিংয়ের দিকে এগিয়ে গিয়ে বেশ কায়দা ক'রে রেলিং ধ'রে দাড়িয়েছে নক্ষত্র! এরপর ধরেছে থিল, হাত বাড়িয়ে বৃষ্টি ছুয়ে এখন ঠোটে ছোয়াচ্ছে। বৃষ্টির ছাটে ওর গা ভিজে যাচ্ছে দেখে আমি ওকে জোর ক'রে কোলে নিই । আবার নেমে যেতে চাইলে বুকে জড়িয়ে ধ'রে কপালে-গালে চুমু খেয়ে আদর করাতে এখন আর নামতে চাইছে না, আমার কানের কাছের একগোছা চুল নিয়ে খেলছে । খেলতে খেলতে নিজেই চঞ্চল হাতে আমার ত্তন উন্াক্ত করার চেষ্টা করছে। ক্ষিধে পেয়েছে ওর, ক্ষিধে পেলে এমন করে! মুখে স্তনবৃন্ত পুড়ে দিতেই শান্ত হয়েছে, দু-হাতে ভ্তন ধ'রে চু চু শব্দে স্তন পান করছে, আর আমি মাতৃত্রেহে ওকে বুকে আঁকড়ে ধ'রে বিপুল সুখে তাকিয়ে আছি বৃষ্টির দিকে! নক্ষত্র, আমাদের একমাত্র সন্তান! আমার গর্ভজাত নয়, অরিত্র'র ওরসজাতও নয়; নক্ষত্র আমাদের দু'জনের মনোজাত সন্তান! আমরা দু'জন ছাড়া ওকে কেউ দেখতে পায় না। আমরা ওকে খাওয়াই, পরাই, ঘুম পাড়াই, ওর সঙ্গে খেলা করি, দুষ্টরমি করি! সেই কবে আমাদের মনে ওর জন্ম হয়েছে, বছর সাতেক তো হবেই, কিন্তু এখনো ও হামগুড়ি দিয়ে হাটে আমাদের মনের অন্দরে | বোধ হয় আমরা যতোদিন বেঁচে থাকবো আমাদের মনোজাত সন্তান নক্ষত্র ততোদিন হামাগুড়ি দিয়েই হাটবে। তারপর আমাদের দু'জনের প্রাণবায়ু বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই শেষ হবে নক্ষত্রের গল্প; অথবা শেষ হবে না, আমাদেরই মতো কোনো দম্পতির মনোজগতে হয়তো অন্য নামে থাকবে নক্ষত্র । থাকুক নক্ষত্র, অনন্তকাল নক্ষত্র বেঁচে থেকে সঙ্গ দিক আমাদের মতো দম্পতির মনে, এই সঙ্গটুকু বড় মধুর । নক্ষত্রকে নিয়ে আমরা দারুণ সুখে আছি। আমরা যেভাবে নক্ষত্রকে আদর করি, একজন আরেকজনের কোল থেকে ওকে কেড়ে নিই, ঘুম পাড়াই; এসব বাইরের কেউ দেখলে নির্ঘাত আমাদেরকে পাগল বলবে! কিন্তু এই পাগলামিটুকু নিয়ে সত্যিই আমরা সুখে আছি; আমাদের দুঃখ কেবল একটাই , আমরা শিকড়চ্যুত। এছাড়া আমাদের আর কোনো দুঃখ নেই। অরিত্র এসে আমার পিছনে দীড়িয়েছে, “তুমি না ঘুমিয়ে এখানে বসে আছো? আমি ঠোটে আঙুল দিয়ে আস্তে ক'রে বলি, “চুপ, নক্ষত্র ঘুমোচ্ছে! তুমি ওকেও জাগিয়ে রেখেছোঃ? ুমোচ্ছিল না যে! “দাও আমার কোলে দাও । আমি অরিত্র'€র দিকে এগিয়ে দিই নক্ষত্রকে, কোলে নেবার পর ও বলে, চলো, তুমিও শুতে যাবে । “আমার না ঘুম আসছে না।' “দুশ্চিন্তা করছো? না, এমনদিনে কেউ দুশ্চিন্তা করে! ২৪৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।