পিতলের বিগ্রহ আছে, আমার শাশুড়ি প্রতিদিন সেই বিগ্রহ প্লান করিয়ে পূজা করেন; যে কৃষ্ণ মোহিনীরূপ ধারণ ক'রে ইরাবানের সঙ্গে মিলিত হয়েছিলেন, অবিবাহিত পরকীয়া সঙ্গিনীসহ তাকে পুজা করেন আমার শাশুড়ি; এরপরও আশাবাদী না হওয়াটা তো আমার অন্যায়! শ্বশুর-শাশুড়ির ঘরের দেয়ালে শিবের ছবি থাকে, যে শিব মোহিনীরপী বিষ্ত্ুর সঙ্গে মিলিত হয়ে পুত্রের জন্ম দিয়েছিলেন; আমার শাশুড়ি রোজ সেই শিবকে প্রণাম করেন, ধূপ-সন্ধ্যা দেন। এরপরও আমি কি ক'রে অবিশ্বাস করবো যে আমার শ্বশুর-শাশুড়ি আমাদের সম্পর্ক মেনে নেবেন না? অবিশ্বাস করা মানে তো ধার্মিক গুরুজনকে অশ্রদ্ধা করা! তাই আমি বিশ্বাস করে, স্বপ্ন দেখে, আশায় বুক বেঁধে সুসংবাদ শোনার অপেক্ষায় রইলাম । বিশ্বাস করলাম যে অরিত্র ওর বাবা-মা'র কাছ থেকে আমার জন্য এক নতুন পৃথিবী নিয়ে আসবে, যে পৃথিবীতে আমি নতুন ক'রে বাচতে পারবো । কিন্তু আমার সকল বিশ্বাস-স্বগ্ন- আশা মিথ্যে প্রমাণ ক'রে, দেবতা এবং দেবতার অবতারের সম্পর্ক অস্বীকার ক'রে আমার শ্বশুর-শাশুড়ি অরিত্রকে ফেরালেন শুন্য হাতে! তারা অরিত্রকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের এই সম্পর্ক কোনো সম্পর্ক নয়, এটা পাপ; নারী-পুরুষের সম্পর্কই চিরন্তন! হায়, যারা দেবতায় বিশ্বাস করেন, দেবতার পূজা করেন; অথচ সেই দেবতার সম্পর্ক তাদের কাছে পাপ! সমাজ-সম্মানের কথা ভেবেই আমার শ্বশুর-শাশুড়ি আমাদের সম্পর্ক মেনে নেন নি। সে-ই যে ম্লান মুখে বাড়ি থেকে এলো অরিত্র, আর কখনো বাড়ি যায় নি। আমারই মতো ওর জন্যও বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের দু'জনেরই রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, মুলোৎপাটিত হয়ে আমরা কেবল দু'জন দু'জনার হয়ে বেঁচে আছি। বৃষ্টিটা আবার বেড়েছে। এখন কতো রাত কে জানে, ভোর হতে বোধ হয় বেশি দেরি নেই। অথচ ঘুম আসছেই না চোখে। ক্ষুধা অনুভূত হচ্ছে। উঠে ডাইনিংয়ে গিয়ে ফিজ থেকে একটা চমচম প্লেটে নিয়ে আবার এসে চেয়ারে বসেছি, আসবার সময় দেখিলাম অরিত্র যেভাবে পাশ ফিরে শুয়েছিল এখনো সেভাবেই আছে। আমাদের সম্পর্কের বয়স বারো বছর, দশ বছর হলো আমরা একসঙ্গে থাকছি। দশ বছর পর হঠাৎ মনে হচ্ছে যে আজ আমাদের বাসর রাত। এই দশ বছরে যতো রাত আমরা একসঙ্গে কাটিয়েছি প্রত্যেকটা রাতই সুখের ছিল, কিন্তু আজকে উপচে পড়া সুখের কারণ আমি লিঙ্গ রূপান্তর করার পর আজই প্রথম আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। আমার এতোদিনের সাধ পূরণ হয়েছে । এখন আমি কেবল চৈত্তিকভাবে নয়, দৈহিকভাবেও নারী । আজ পুরোপুরি সার্থক হয়েছে আমার জীবন; আহা, সুখের নারী জীবন! ২৪৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।