একদা মৃগয়ায় গিয়ে ইন্দ্রের ছলনায় মোহিত রাজর্ষি ভঙ্গাসন অরণ্যে ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত হয়ে এক সরোবরে অবগাহন করামাত্র স্ত্রীপ পেয়েছিলেন অতঃপর এক খষির ওঁরসে তার গর্ভে শতপুত্রের জন্ম হয়েছিল । বাহীকদেশে ইল নামে এক রাজা ছিলেন, তিনি প্রজাপতি কর্দমের পুত্র। একবার অনুচরবর্গ সহ মৃগয়া করতে গিয়ে কার্তিকেয়র জন্যস্থানে উপস্থিত হলেন । সেখানে মহাদেব এবং পার্বতী ক্রীড়া করছিলেন, আর তাদের মনোরজ্জনের জন্য ভগবান খষভরাজ তখন স্ত্রী-রূপে ছিলেন, সেই কাননে তখন যতো প্রাণি ছিল সবাই স্ত্রীত্ব পেয়েছিল। রাজা ইল এবং তার অনুচরবর্গও উক্ত স্থানে পৌঁছামাত্র স্ত্রীত্ব পেলেন, ইল হলেন ইলা । দুঃখভারাক্রান্ত ইলা মহাদেবের শরণাপন্ন হ'লে মহাদেব তাকে বললেন, “পুরুষত্ব ব্যতিত তুমি অন্য বর চাও ।” ইলা তখন পার্বতীর শরণাপন্ন হলেন। পার্বতী তাকে বললেন, “মহাদেব তোমাকে অর্ধ বর দিয়েছেন, অপর অর্ধ আমি দিচ্ছি।' ইলা তখন বর চাইলেন, “দেবী আমি যেন একমাস স্ত্বী-রূপ এবং একমাস পুরুষরূপ পাই ।” পার্বতী বললেন, “বেশ, তুমি যখন পুরুষরূপে থাকবে তখন স্ত্রীভাব তোমার মনে থাকবে না, আবার যখন তুমি স্্রী-রূপে থাকবে তখন পুরুষভাব ভুলে যাবে ।' এভাবেই মহারাজ ইল একমাস পুরুষরূপে ইল এবং একমাস স্ত্রী-রূপে ইলা হয়ে বিচরণ করতে লাগলেন। সরোবরে তপস্যারত চন্দ্রপুত্র বুধ ইলার সৌন্বর্ে মুগ্ধ হলেন, তিনি ইলার গর্ভে পুরুরবা নামে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। এতো গেল রূপান্তরকামিতার গল্প, সমকামিতার গল্পও দুর্লভ নয়। রামচন্দ্রের পূর্বপুরুষ মহারাজ সগরের প্রপৌত্র দিলীপ নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে বংশরক্ষার সংকট উপস্থিত হলো । শিব তখন দিলীপের দুই বিধবা স্ত্রীকে দৈহিক মিলনের আদেশ দিলেন । দুই বিধবা রানির মিলনের ফলে অস্থিহীন এক পুত্র সন্তানের জন্ম হলো, খষি অষ্টাবাক্রের বরে সেই অপূর্ণাঙ্গ দেহের পুত্র পূর্ণাঙ্গ দেহ লাভ করলো । তার নাম রাখা হলো ভগীরথ। ভগীরথের বংশধরই উত্তরকালের বিখ্যাত রামচন্দ্র । যে ধর্মের দেব-দেবীগণ সমকামিতা-রূপান্তরকামিতায় বিশ্বাসী, যে ধর্মের দেব-দেবী এবং তাদের আশির্বাদপুষ্ট মানুষেরা সমকামী-রূপান্তরকামী, যৌন সম্পর্কে লিপ্ত হয়ে যারা সন্তান উৎপাদনও করেছেন; সেই ধর্মের মানুষ কি আমাদের সম্পর্ক অস্বীকার করতে পারেন? হয়। আর ধর্মপ্রাণ মানুষ কি কখনো দেবতাদের সম্পর্ক অস্বীকার করতে পারেন? নিশ্চয় নয়! অরিত্র বাড়িতে যাবার পর এমনিভাবেই নিজেকে প্রবোধ দিয়েছি, মনে-প্রাণে বিশ্বাস করতে চেয়েছি যে আমার শ্বশুর-শাশুড়ি নিশ্চয় আমাদের সম্পর্ক মেনে নেবেন; আশায় বুক বেঁধে স্বপ্ন দেখেছি যে আমি বধূবেশে তাদের বাড়িতে পা রেখেছি, তারা আমায় বরণ ক'রে নিচ্ছেন। কেনইবা আশায় বুক বাধবো না? অরিত্র'র কাছে শুনেছি ওদের বাড়ির ঠাকুরঘরে রাধাকৃষ্তের ২৪৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।