Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

তখন ব্রহ্মা তাকে এই বর দিলেন, “দু'জন পুরুষের মিলনে উৎপন্ন সন্তান ব্যতিত অন্য কেউ তোমাকে পরাজিত বা বধ করতে পারবে না।” মহিষী মহা খুশি! কেননা সে জানে যে দু'জন পুরুষের মিলনে সন্তান জন্মানো অসম্ভব, ফলে তাকে বধ করাও কারো পক্ষে সম্ভব নয়। আত্মবিশ্বাসে ভরপুর মহিষী স্বর্গ আক্রমণ ক'রে দেবতাদের বিতাড়িত করলো। সংকট নিরসনে দেবতারা ছুটে গেল শিবের কাছে। ব্রহ্মা- বিষ্-শিব মন্ত্রণায় বসলেন কি উপায়ে মহিষীকে বধ করা যায়। তখন বিষ্ত্র মোহিনীরূপ ধারণ ক'রে মিলিত হলেন শিবের সঙ্গে। মোহিনীরূপী বিষ্ণু আর শিবের মিলনে জন্ম হলো অয়প্লানের । অয়প্পান মহিষীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে বধ করলেন। বিষ্ত্ুর অবতার শ্রীকৃষ্ণ, তিনিও মোহিনীরূপ ধারণ ক'রে অর্জন এবং নাগরাজকন্যা উলুপীর পুত্র ইরাবানকে বিয়ে ক'রে তার সঙ্গে মিলিত হয়েছিলেন। অর্জনপুত্র হওয়ায় স্বভাবতই ইরাবান কুরুক্ষেত্রযুদ্ধে পাণুবপক্ষের হয়ে যুদ্ধ করেন। তিনি প্রতিদিন যুদ্ধে যাবার আগে কালীপুজা করতেন এবং কালীও ভক্তকে ভবিষ্যতবাণী করতেন । কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তম দিনে কালী ভবিষ্যতবাণী করলেন যে আগামীকাল অর্থাৎ যুদ্ধের অষ্টম দিনে ইরাবানের মৃত্যু হবে। মৃত্যু আসন্ন জেনে বিচলিত-ব্যথিত ইরাবান অর্জুনকে সব জানালেন । পুত্রের মৃত্যু আসন্ন জেনে অর্জুন দুঃখ পেলেন, পুত্রকে আলিঙ্গন ক'রে জানতে চাইলেন, “পুত্র তোমার শেষ ইচ্ছা কী? 'পিতা আমি যুবক, এখনো বিবাহ করি নিঃ কখনো নারী সংস্পর্শ পাই নি। মৃত্যুকালে এই অতৃপ্তি আমার থেকে যাবে ।” অর্জুন তখনই দিকে দিকে দূত পাঠালেন পুত্রের জন্য পাত্রীর সন্ধানে । কিন্তু দূতরা ব্যর্থ হয়ে ফিরে এলো, ইরাবানের মৃত্যু আসন্ন জেনে কোনো পিতাই তার সঙ্গে কন্যার বিবাহ দিতে সম্মত নয়। অর্জুন চিন্তায় পড়লেন, তবে কী পুত্রের অন্তিম ইচ্ছা পুরণ হবে না! তখন শ্রীকৃষ্ণ সব জানতে পেরে এই সংকট থেকে তার সখাকে উত্তরণ করলেন নিজে মোহিনীরূপ ধারণ ক'রে ইরাবানকে বিয়ে এবং তার সঙ্গে মিলিত হয়ে । তৃপ্ত ইরাবান পরদিন অর্থাৎ যুদ্ধের অষ্টম দিন যুদ্ধে গেলেন, প্রবল বিক্রমে যুদ্ধ করতে লাগলেন; এক পর্যায়ে রাক্ষস অলম্বুষের হাতে তার মৃত্যু হলো । ইরাবানের মৃত্যুর পর মোহিনীরূপী কৃষ্ণ শাস্ত্র অনুযায়ী বৈধব্য দশা পালন করেন। কৃষ্ণসখা অর্জুনও অন্সরী উর্বশীর শাপে মৎস্যরাজ্যে অজ্ঞাতবাসের এক বছর নপুংসক হয়ে ছিলেন। নারীবেশ ধারণ ক'রে বৃহন্নলা নাম নিয়েছিলেন তিনি। এই এক বছর তিনি মৎস্যরাজ বিরাটের কন্যা উত্তরা এবং তার সখিদেরকে নৃত্য-গীত-বাদন শিখিয়েছিলেন। ২৪৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।