Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ক্রমশ হয়েছে সংকুচিত। মনুসংহিতায় নারী সমকামিতার ক্ষেত্রে বলা হয়েছে যে, কোনো বয়স্কা নারীর মস্তক মুগ্তন ক'রে এবং দুটি আঙুল কেটে গাধার পিঠে চড়িয়ে ঘোরাতে হবে। দুই কুমারীর মধ্যে দৈহিকসম্পর্ক স্থাপিত হ'লে তাদের শাস্তি হিসেবে দুইশত মুদ্রা জরিমানা এবং দশটি বেত্রাঘাতের কথা বলা হয়েছে । আর পুরুষ সমকামীদের ক্ষেত্রে বলা হয়েছে যে দু'জন পুরুষ অপ্রাকৃত কাজে লিপ্ত হ'লে তাদেরকে জাতিচ্যত করা হবে এবং জামা প'রে তাদেরকে জলে ডুব দিতে হবে। তবে মনুর এই বিধান একপাশে সরিয়ে রেখে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক রামায়ণ-মহাভারত এবং পুরাণের দিকে তাকালে প্রাচীন ভারতীয় সমাজের দেব-দানব- মানবদের মধ্যে বিষমকামিতা ছাড়াও সমকামিতা, রূপান্তরকামিতার মতো বিচিত্র যৌনাচার লক্ষ্য করা যায়। এমনকি পশুকামিতাও! ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরের গায়ের টেরাকোটাতেও যৌনতার বৈচিত্রের প্রমাণ পাওয়া যায়, এ ছাড়াও বিভিন্ন প্রাচীন প্রত্রসামগ্রীতে প্রাচীন ভারতীয় সমাজের বিচিত্র যৌনাচারের প্রমাণ মিলেছে । সেই কারণেই আমি ভীষণ আশাবাদী হয়েছিলাম যে সেভ চেঞ্জ করলে হিন্দু ধর্মে বিশ্বাসী আমার শ্বশুর-শাশুড়ি নিশ্চয় আমাদের সম্পর্ক মেনে নেবেন। পুরাণ অনুসারে বিষ্ণু নিজেই তো কতোবার নারীতে রূপান্তর হয়েছেন, সন্তানও জন্ম দিয়েছেন! সমুদ্র মন্থন ক'রে অমৃত পাওয়া গেলে সেই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে দন্দ বাধে, দন্দ নিরসনে স্বয়ং বিষ্কু মোহিনী মায়ায় স্ত্র-রূপ ধারণ ক'রে দানবদের কাছে গেলেন, দানবরা বিষ্ত্রর মোহিনী রূপ দেখে মোহিত হয়ে তাকে বিশ্বাস ক'রে তার হাতে অমৃত সমর্পণ করে। মোহিনীরূপী বিষ দেবতা এবং দানবদের শ্রেণিবদ্ধভাবে বসিয়ে উভয়ের মধ্যে অমৃত সমবন্টন করার নামে ছলনা ক'রে তিনি কেবল রাহু মোহিনীরপী বিষ্ত্রর এই ছলনা ধরতে পেরে চুপিসারে দেবতাদের মধ্যে গিয়ে ব'সে পড়লো আর মোহিনীরূপী বিষ্রুও রাহুকে দেবতা মনে ক'রে অমৃত দান করলেন। চন্দ্র এবং সূর্য রাহুকে চিনতে পেরে মোহিনীরূপী বিষ্ত্রকে ব'লে দিলেন আর সঙ্গে সঙ্গে বিষ্ত্র তার সুদর্শন চত্র দিয়ে রাহুর মুণ্ডচ্ছেদ করলেন । কিন্তু ইতিমধ্যে অমৃত রাহুর পেটে চ'লে যাওয়ায় মুণ্ড আর ধড় বিচ্ছিন হলেও সে অমরত্ব লাভ করলো । আর তখন থেকেই চন্দ্র এবং সূর্যের সঙ্গে তার চিরশক্রতার শুরু, রাহুর চন্দ্র-সূর্য গ্রহণ । রাহুর মুগ্ডচ্ছেদের পর বিষ্ণু মোহিনীরূপ ত্যাগ ক'রে স্বরূপে আবির্ভূত হয়ে দেবতাদের সঙ্গে দানবদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। দুর্গা মহিষাসুর বধ করার পর মহিষাসুরের বোন মহিষী বদলা নেবার শপথ করে ব্রহ্মার তপস্যা শুরু করে। তার তপস্যায় সন্তুষ্ট ব্রহ্মা বর দিতে চাইলে সে বললো, “কেউ যেন আমাকে যুদ্ধে হারাতে এবং বধ করতে না পারে। বিব্রত ব্রহ্মা জানালেন, “তা কি ক'রে সম্ভব! তুমি অন্য বর চাও । কিন্তু মহিষী অটল, সে তার অভীষ্ট বর-ই চায়। ২৪৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।