Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ওকে বলি নি যে আমি সেত চেঞ্জ করতে চাই, কেননা আমি জানি যে সেই সামর্থ আমাদের এখনো হয় নি। কিন্তু আমি যে আমার বাড়ির সবাইকে বলেছিলাম “তোমরা যদি চিকিত্সা ক'রে আমার পিছনে টাকা ব্যয় করতেই চাও, তাহলে লিঙ্গ রূপান্তর ক'রে আমি শারীরিকভাবেও মেয়ে হয়ে যাই ।” সে-কথা অরিত্রকে বলেছিলাম, ও যে সে-কথা মনে রেখে টাকা জমানোয় মন দিয়েছিল তা আমি বুঝতে পারি নি। ওর মুখ থেকে সেভ চেঞ্জের কথা শুনে আনন্দে আমার চোখে জল এসে গেল, ইচ্ছে করলো তখনই ওকে জড়িয়ে ধ'রে আদর করি, পাগলের মতো চুমু খাই, কামড়ে ওর গাল লাল ক'রে দিই! কিন্তু তনয় আর অলক সামনে থাকায় তখনকার মতো আর তা সম্ভব হলো না, সম্ভব হলো আরও ঘন্টা দুয়েক পরে! যাইহোক, তারপর আমার শ্বশুর-শাশুড়িকে বুঝিয়ে বলার জন্য তনয় আর অলককে পাঠালাম যশোর । অলকের মুখ দেখেই আমি ওর মনের অসন্তষ্টি সম্পর্কে আঁচ করতে পারলেও অরিত্রকে কিছু বললাম না। ওরা যেদিন যশোর গেল সেদিন রাতেই আমার শাশুড়ি অরিত্রকে ফোন করলেন শীঘ্র বাড়িতে যাবার জন্য, এর বেশি কিছু তারা অরিত্রকে বলেন নি অথবা বললেও ও আমাকে বলে নি। বুঝলাম যে অলকের মতো তারাও অসন্তুষ্ট, তবু আমি বিশ্বাস করতে চাইলাম যে তারা আমাদের সম্পর্ক মেনে নেবেন। অরিত্র দু'দিন পরই বাড়িতে গেল, ওর যাবার সময় আমার খুব কান্না পেলো, ওকে জড়িয়ে ধ'রে আমি কাদলাম এই আশঙ্কায় যে ওকে যদি আমি হারিয়ে ফেলি? ও আমার কপালে চুমু খেয়ে আদর ক'রে বললো, “তুমি ভয় পেয়ো না। যে করেই হোক আমি বাবা-মাকে রাজি করাবো।” আমিও এই আশায় বুক বাধলাম যে আমার শ্বশুর-শাশুড়ি সাজের কথা ভেবে প্রথমে অরাজি থাকলেও শেষ পর্যন্ত নিশ্চয় রাজি হবেন। আমার পরিবার আমাকে দুরে সরিয়ে দিয়েছে সামাজিক এবং ধর্মীয় কারণে । ইসলাম ধর্মে সমপ্রেমী বা সমকামী এবং রূপান্তরকামীর কোনো স্থান নেই। ইসলামে সমকামীদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। যুগে যুগে ইসলামী দেশগুলোতে অসংখ্য সমকামীকে পাথর নিক্ষেপ, শিরোচ্ছেদ, ফাসিতে ঝুলিয়ে, কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এখনো হচ্ছে। হাদিসে বৃহন্নলাদের তো বটেই এমনকি মেয়েদের মতো আচরণ করা ছেলে কিংবা ছেলেদের মতো আচরণ করা মেয়েদেরকেও নির্বাসিত করার কথা বলা হয়েছে। ফলে মসজিদের ইমাম প্রভাবিত আমার আব্বা ধর্মীয় কারণে এবং সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে আমাকে নির্বাসিত করেছেন । দেশে ইসলামী শাসন চালু থাকলে নিশ্চিত ইমাম আমাকে হত্যার নির্দেশ দিতেন! সেই তুলনায় বহু সংস্কৃতি ধারণ করা হিন্দুধর্ম অনেকটাই উদার । ধর্মটির আইন-কানুন যুগে কখনো নিষ্ঠুরতার। ব্রাহ্মণদের দ্বারা ধর্মটির বিপুল ক্ষতি হয়েছে, উদারতার জায়গাগ্ডলো ২৪৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।