এই বাসা নেবার সময় থেকেই আমি পুরোপুরি নারীর বেশ ধারণ ক'রে শাশ্বতী নামে নিজের পরিচয় দিতে শুরু করলাম । আমার তো বাড়ির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন, তবু আমি একবার আব্বার নামে কিছু টাকা পাঠিয়েছিলাম, টাকা ফেরত এসেছিল । অরিত্র প্রতিমাসে তিন হাজার ওর বাবা-মাকে আর খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার দেবর অলককে পাঁচ হাজার টাকা পাঠাতো। এসব খরচ বাদেও আমাদের দু'জনের বেতনের প্রায় অর্ধেক টাকা বেঁচে যেতো, ব্যাংকে দু'জন একটা জয়েন্ট আাকাউন্ট খুললাম, টাকা জমতে লাগলো । অরিত্র আমাকে প্রায়ই বলতো, “আমাদের অনেক টাকা দরকার । আমি বলতাম, আমরা যা বেতন পাই তাতে তো আমাদের দিব্যি চ'লে যাচ্ছে, ব্যাংকেও জমছে, অতো চিন্তার কি আছে? ও শুধু বলতো, “দরকার দরকার ।' এর বেশি কিছু ভেঙে বলতো না। আমাদের গভীর প্রণয়ের কথা ওর বাড়ির কেউ জানতো না, জানতো যে আমি ওর বন্ধু, একসঙ্গে থাকি । অলক কিংবা আমার শ্বশুর-শাশুড়ি যখন ঢাকায় আসতো, তখন আমি আমার এক বান্ধবীর বাসায় চ'লে যেতাম । আমার কথা জিজ্ঞেস করলে ও জানাতো যে এনজিও'র কাজে আমি ঢাকার বাইরে । এই লুকোচুরি খেলতে খেলতে অনেকদিন কাটলো । ওর আত্মীয়-স্বজনদের মধ্যে আমাদের সম্পর্কের কথা জানতো কেবল ওর পিসতুতো ভাই তনয়। তনয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, থাকতো তাতীবাজার। ও অনেক উদার, আমাদের সম্পর্কটাকে সহজভাবেই নিয়েছিল। মাসে দু-তিনদিন আমাদের বাসায় আসতো, এখানো আসে । এরপর একসময় অরিত্র'র বাড়ি থেকে ওকে বিয়ের জন্য জোরাজুরি করতে শুরু করলো । ও “এখন নয় এখন নয়' বলে কালক্ষেপণ করতো, কিন্তু এক পর্যায়ে আমার শ্বশুর-শাশুড়ি রীতিমতো উঠে-পড়ে লাগলেন ওর বিয়ের জন্য; পাত্রীদের বায়োডাটাও সংগ্রহ করতে শুরু করলেন। আমাদের দু'জনের সামনেই তখন কঠিন বাস্তবতা । আমার বাবা-মা আমাকে দৃরে সরিয়ে দিয়েছেন, আমি চাইতাম না ওর ক্ষেত্রেও তাই হোক। আমরা দু'জন পরামর্শ ক'রে অলককে ঢাকায় আসতে বললাম, অলক এলো; তনয় আগে থেকেই বাসায় ছিল। তনয়কে সামনে রেখে অলককে সব খুলে বললাম আমরা । অরিত্র ওদেরকে বললো, “আমরা টাকা জমাচ্ছি, যদি বাবা কিছু সাহায্য করতে পারে তাহলে শীঘ্বই সেন্ড চেঞ্জ ক'রে ও দৈহিকভাবেও নারী হবে । বাবা-মা চাইলে তখন না হয় আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করবো ।” অরিত্র যে আমাকে নিয়ে এতোকিছু ভেবে রেখেছে এর আগ পর্যন্ত সত্যিই আমি তা জানতাম না। এজন্যই ও বলতো যে আমাদের অনেক টাকার দরকার । আমার ইচ্ছে থাকলেও কখনো ২৪২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।