দিচ্ছে । মাঝে মাঝেই সে তার দুঃখের ঝাপি খোলে আমার কাছে। আমি আর নতুন ক'রে কি দুঃখের ঝাঁপি খুলবো, আমার মতো বরভাগ্য ক'জনের হয়! আমি ফেলি আমার হারানো শিকড়ের জন্য দীর্ঘশ্বাস! আব্বা তো অবসর নিয়েছেন সেই কবেই। এখন আব্বা-আম্মার দায়িত্ব ছোটবুবু আর দুলাভাইয়ের ওপর, ওরা আমাদের বাড়িতেই থাকে। ছোটবুবুর বিয়ে আমি দেখি নি, আমাকে জানায় নি কেউ । আমিই তুলি ভাবীর কাছ থেকে শুনে বাড়িতে ফোন করেছিলাম, বড়পক্ষের কাছে আমরা তোর কি পরিচয় দেব, শ্যাষে না বিয়েটাই ভাঙে যায়! আমাগের মান-সম্মান যা নষ্ট করার তা তো করছিসই, নতুন ক'রে আর নষ্ট করার জন্যে তোর আসার দরকার নাই । হায়, আমাকে বোন ব'লে পরিচয় দিতে বুবুদের লজ্জা করবে, আমাকে মেয়ে বলে পরিচয় দিলে বাবা-মায়ের সম্মান নষ্ট হবে! আমি এখন তাদের কাছে ছেলেও নই, মেয়েও নই; আমি এক মানহানিকর আজব জীব! আসলে আমাকে তো তাদের আর প্রয়োজন নেই, যে প্রয়োজন বা চাহিদার জন্য তারা আমাকে বড় করেছেন, আমি তাদের সেই চাহিদা পূরণে ব্যর্থ হয়েছি; তাহলে তারা আর শুধু শুধু আমার সঙ্গে সম্পর্ক রাখবেন কেন? তাদের ছেলের প্রয়োজন ছিল, তিন মেয়ে জন্মানোর পরও তাই তারা আবার সন্তান নিয়েছিলেন, দেহিকভাবে একটি ছেলে সন্তান পেয়ে তারা দারুণ খুশি ছিলেন। স্বপ্ন বুনেছিলেন আমাকে নিয়ে-ছেলে বড় হবে, বিয়ে দিয়ে ঘরে বউ আনবেন, নাতি-নাতনি হবে, বংশ রক্ষা হবে, আরো কতো স্বগ্ন! তাদের সেই স্বপ্নে আমি জল ঢেলে দিয়েছি; আসলে আমি তো ঢালি নি, ঢেলেছে প্রকৃতি। কিন্তু তারা তো সেটা বোঝেন নি, বুঝতে চানও নি, তারা শুধু বুঝতে চেয়েছেন আমি পুরুষ; তাদের পুত্রবধূ চাই, নাতি-নাতনি চাই। আমি এসবের কিছুই তাদেরকে দিতে পারি নি। তাদের কাছে আমি এখন এক উটকো ঝামেলা, ঝামেলা তো দূরে থাকাই ভাল! তেমনি অনুষ্ঠান বাড়িতে আমাকে দেখে লোকেও নতুন ক'রে আলোচনার রসদ পেতো । কে জানে, ছোটবাবুর শ্বশুরবাড়ির মানুষের কাছে হয়তোবা আমার কথা গোপনই রেখেছেন! হয়তো জানিয়েছেন যে তাদের তিন মেয়ে, আর কোনো সন্তান নেই। এতসব মাথায় রেখেই আমার তারা হয়তোবা আমাকে উপেক্ষা করেছেন। আমাদের মাস্টার্স পরীক্ষা শেষ হলো, রেজাল্টও হলো, অরিত্র ফার্টর্লাস আর আমি পেলাম সেকেন্ড ক্লাস। মাস্টার্স রেজান্টের কিছুদিন পর অরিত্র ভাল একটি কলেজে জয়েন করলো, আমিও অন্য একটি এনজিও'তে ঢুকলাম । দু'জনের রোজগার আরো বাড়লো, আমরা বাসা বদল ক'রে স্বামী-্ত্রী পরিচয়ে আরও ভালো একটি বাসা নিলাম লালমাটিয়ায় । ২৪১ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।