Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

হবে। আমি সবার সব কথা শুনলাম, তারপর আমার কথাটি বললাম, “তোমরা আমার মনের ওপর জোর কোরো না, হয় আমার লিঙ্গ রূপান্তরের ব্যবস্থা করো, নয়তো আমি যেমন আছি তেমনই থাকি; কিন্তু বিয়ের জন্য আমাকে জোর কোরো না। আর কালকেই আমি ঢাকা যাব, পরশু আমার অফিস আছে ।” ব'লে আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম; শুয়েই রইলাম কিন্তু ঘুম আর এলো না চোখে । আমাকে ঘিরে আব্বা-আম্মা, বুবু, দুলাভাই সকলেরই ভিন্ন ভিন্ন স্বপ্ন; তাদের সেই স্বপ্নে হঠাৎ বজাঘাত হয়েছে, তারা তো তাদের স্বপ্ন বাচানোর শত চেষ্টা চেষ্টা করবেনই। শুধু কি স্বপ্ন বাচানোর চেষ্টা? তাদের কাছে এটা সম্মান রক্ষার চেষ্টাও । কেননা আমি নারী হতে চাইলে তারা যে সমাজে বাস করে সেই সমাজে একটা ঘাই লাগবে আর হাজারো বুদবুদের মতো শুনিয়ে দেবে সুচের মতো তীক্ষ কথা; যা তাদের কাছে অপমানের-অসম্মানের। তবে আমারও তো মন আছে, স্বপ্ন আছে; তাদের কাছে এটা মান-সম্মানের ব্যাপার কিন্তু আমার কাছে তো জীবনের । আমি জানি যে আমাদের এই সমাজে একজন পুরুষ কতোটা সুবিধা জন্মানো এখানে সৌভাগ্যের প্রতীক! তারপরও আমি এই সুবিধা এবং সৌভাগ্য স্বেচ্ছায়- সঙ্ঞানে পায়ে ঠেলে দিচ্ছি, কেননা প্রতিনিয়ত অনুভব করি যে আমি পুরুষ নই, নারী। পরিবারের কথা মেনে পুরুষের ভেগ বিয়ে-সংসার করলে নিজের সঙ্গে তো বটেই অন্য একটি মেয়ের সঙ্গেও প্রতারণা করা হবে । সমাজের কিছু অন্ধ মানুষের কথা ভেবে তো আমি আমার এবং অন্য একটি মেয়ের জীবন তো নষ্ট করতে পারি না; দুটো জীবনের স্বপ্ন, আশা- আকাজক্কা ধুলোয় মিশিয়ে দিতে পারি না। তাই মনকে শক্ত ক'রে আমাকে কঠিন হতেই হয়। পরদিন সকালে আমি ঢাকায় আসতে গেলে, সকলেই বাধা হয়ে দীড়ালো; কিছুতেই তারা আমাকে ঢাকায় ফিরতে দেবে না, কেননা রাতে ইমাম আমাকে ঝাড়ফুঁক করবে । আমিও নাছোড় বান্দা, ঢাকায় আসবোই। সেই সকালেই প্রথম আমি আব্বার মুখে মুখে তর্ক করলাম । এক পর্যায়ে আব্বা বললেন, “হয় তুমি আমাদের ছেলে হয়ে বিয়ে-থা ক'রে ঘর- সংসার করবা, নয়তো চির জীবনের জন্য তুমি এই বাড়ি থেকে চ'লে যাবা, তোমার সঙ্গে আমাদের কারো কোনো সম্পর্ক থাকবে না। আমরা জানবো যে আমাদের ছেলে ম'রে গেছে! জলভরা চোখ নিয়ে সে-ই যে আমি বাড়ি ছেড়েছি, আর আমার বাড়িতে ফেরা হয় নি। তবে বাড়ির সব খবরই আমি পাই তুলিভাবীর কাছ থেকে । তুলি ভাবী তার কথা রেখেছে, সে এখনো আমার সই হয়েই আছে, ফোনে কথা হয় প্রায়ই । সে এখন দুই সন্তানের জননী । ইকবাল ভাই দেশে ফিরে ফরিদপুরে ব্যবসা করছেন। ইকবাল ভাই তুলিভাবীর স্বামী, যথার্থ প্রভূ; বন্ধু হতে পারে নি। বাংলাদেশের আরো অসংখ্য নারীর মতো তুলিভাবীও সমাজের কথা ভেবে, সন্তানদের মুখের দিকে তাকিয়ে কোনোরকমে মানিয়ে নিয়ে জীবনটা পার ক'রে ২৪০ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।