আর আমাদের হিন্দু সহপাঠী তপন, সুকান্ত, অলক, মহাদেবের দিকে তাকাতাম । হুজুর স্যার বলতো, “হেন্দুরা শঙ্খ বাজায় ক্যান কও তো? হুজুর স্যার “হিন্দু শব্দের উচ্চারণ করতো “হেন্দু'। চার হিন্দু সহপাঠী বাদে আমরা সবাই সমস্বরে চিৎকার করতাম, ক্যান হুজুর? “মহাদেবের নাম শুনছো তোমরা? আমরা আমাদের সহপাঠী মহাদেবের দিকে আঙুল তুলে বলতাম, “হুজুর, অই যে মহাদেব ।' “আরে এই মহাদেব না, হেন্দুগো দেবতা মহাদেব ।' ব'লে স্যার দাত বের ক'রে হাসতো। আমাদের মধ্যে যাদের গ্রামাঞ্চলে যাতায়াত ছিল, হিন্দুদের কিছু কিছু পূজা-পার্বণের সঙ্গে পরিচিত তারা হ্যা” বলতাম; আর যাদের গ্রামের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না, তারা “না' বলতো । হুজুর স্যার বলতো, “অই যে, হেন্দুরা যে কালীমুর্তি পূজা করে, তার পায়ের নিচে বাঘের ছাল পইরা জটা মাথার যে লোকটা শুইয়া থাকে, তার নাম মহাদেব । মহাদেবের স্বভাব চরিত্র ভাল ছিল না, অসুরদের মা-বোনদের ওপর অত্যাচার চালাইতো। একবার সকল অসুর একত্র যাইয়া পালাইছিল শঙ্খের ভিতর অসুররা অনেক খুঁজাখুঁজি কইরাও তারে আর পায় নাই। সে যাত্রায় রক্ষা পাইছিল মহাদেব, আর মহাদেবরে শঙ্খ রক্ষা করছিল বইলাই হেন্দুরা কৃতজ্ঞতাবশত পূজায় শঙ্খ বাজায় ।' আমরা এইসব গল্প শুনে হাসতাম আর মহাদেব এবং অন্য হিন্দু সহপাঠীদের দিকে তাকাতাম। ওরা যতো বিপন্ন আর অসহায়বোধ করতো আমরা ততো বন্য আনন্দ পেতাম; আর মহাদেবকে তো ক্ষ্যাপাতাম-ই! তখন বুঝতে পারতাম না যে এতে ওদের বাল্য- কৈশোরের মন কতোটা ক্ষতবিক্ষত হতো । আমাদের সহপাঠী সুকান্ত'র পদবী গঙ্গোপাধ্যায় । সুকান্ত'র নামের পদবী নিয়ে কৌতুক ক'রে হুজুর স্যার একদিন বলেছিল, “তোগো হেন্দুগো যে কি নাম; মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, উট্পাধ্যায়, গঙ্গোপাধ্যায়! মানে অইলো গিয়া কেউ মুখ খুইলা পাদ দেয়, কেউ মুখ বন্ধ কইরা পাদ দেয়, কেউ চট কইরা পাদ দেয়, আবার কেউ গন্ধ কইরা পাদ দেয়; হা হা হা... হাসি সংক্রামিত হয়েছিল পুরো ক্লাস জুড়ে । লাল হ'য়ে উঠেছিল সুকান্ত'র মুখ, পুরো ক্লাস মাথা নিচু ক'রে ছিল বাম্পাকুল চোখে । অন্য হিন্দু সহপাঠীদের মুখেও হাসি ছিল না, ওরাও ২৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।