'বুবু আমি তো অসুস্থ নই ।” অসুস্থ না হলি তুই নিজেরে মেয়ে ভাবিস ক্যান? 'বুবু আমি তো তোমাদের বুঝিয়ে বললাম । কিছু মানুষের প্রকৃতি-ই এমন, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জৈবলিঙ্গ আর মনোলিঙ্গ এক নয়; আমারও তাই ।' 'বাপের জন্মে এমন আজগুবি কথা শুনি নাই! মেজো বুবু বললো, “শোন, তুই আমাদের একটা ভাই, তোরে নিয়ে আমাদের কতো আশা। তাছাড়া তুই যদি এখন নিজেরে মেয়ে ভেবে মেয়েদের মতো কাপড়-চোপড় প'রে ঘুরে দেখাতে পারবো ! তাকিয়ে অসহায়ভাবে বললাম, “দুলাভাই , আপনি কিছু বলেন, আপনি এদেরকে বোঝান ।' বোঝালেন, “অনেকক্ষেত্রে এ ধরনের সমস্যা বিয়ের পর ঠিক হয়ে যায়! ইমাম সাহেব যখন দ্রুতই বিয়েটা ক'রে ফেলো । বিয়ের পরও যদি একই ধরনের সমস্যা ফিল করো, তাইলে আমি নিজে ভারতে নিয়ে গিয়ে তোমার ট্রিটমেন্ট করিয়ে আনবো । ট্রিটমেন্ট করালে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব ।' আপত্তি নাই। তয় ইমাম সাহেব যহন নিজে মুখে ঝাড়ফুঁক করার কথা বলিছেন, ঝাড়ফুঁক ক'রে দেখা যাক। আর এর মইদ্যে তুমি তোমার আর ওর পাসপোর্ট-ভিসার ব্যবস্থা করো, কোলকাতায় যাও আর দিল্লী-বোম্বাই যেহানে যাবার যাও, চিকিৎসা করায়ে আনো । টাকা- পয়সা যা লাগে লাগুক, দরকার হলি জমি বেচে চিকিৎসা করাবো । মাথা নিচু ক'রে বললাম, আব্বা, আমার তো কোনো অসুখ হয় নি যে চিকিৎসা করাতে হবে । আমার মনের ওপর জোর কোরো না, তোমরা যদি আমার পিছনে টাকা ব্যয় করতেই চাও তো লিঙ্গ রূপান্তর ক'রে আমি শারীরিকভাবেও মেয়ে হয়ে যাই । আব্বা প্রায় আর্তনাদ ক'রে উঠলেন, “আস্তাগফিরুল্লাহ্, আল্লারে এই ছিল আমার কপালে! আম্মা কাদতে লাগলেন, বুবুদের চোখে জলের আভাস। অনেক কথার পর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হলো যে হয় আমাকে ডাক্তার দেখাতে হবে নয়তো সমাজের মান-সম্মানের কথা চিন্তা ক'রে আমাকে আব্বার ফুফাতো বোনের মেয়েকে বিয়ে ক'রে পুরুষ হয়েই সংসার করতে ২৩৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।