Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

রাতে খাওয়া-দাওয়ার পর আমাদের বসার ঘরে সবাই আমাকে নিয়ে বসলেন, ভাগ্নেকে অন্যঘরে শুইয়ে দেওয়া হয়েছিল আগেই । সকলেই উদ্দিগ্ন, সেটা স্বাভাবিক; কেননা আমি সবার ছোট এবং সকলেরই আদরের; সবাই যেখানে অপেক্ষায় আছে আমার একটা লাল টুকটুকে বউ দেখার, সেখানে আমি নিজেই কিনা আরেকজনের বউ হতে চাই! যদিও তুলিভাবী আব্বা-আম্মাকে ব্যাপারটা বুঝিয়ে বলেছে, তবু সকলেই আমার মুখ থেকে বৃত্তান্ত শুনতে চাইলেন। আব্বার সামনে আমার বলতে লজ্জা লাগলেও আমি তাদেরকে বুঝিয়ে বললাম মনোলিঙ্গ-জৈবলিজ সম্পর্কে; বোঝালাম যে আমার দেহটা পুরুষের হলেও মনটা নারীর; নিজেকে আমি নারী-ই মনে করি ।' আব্বা বিষন-শান্ত ক্ঠে বললেন, 'পুরুষ মানুষের লিঙ্গ থাকলি সে কখনো মেয়ে হয় না।' আমি আব্বার দিকে না তাকিয়েই বললাম, “আব্বা হয়। এটা বৈজ্ঞানিকভবেও প্রমাণিত । বিজ্ঞান যদি সবকিছু প্রমাণ করবার পারতো, তালি তো হায়াত-মউত সব বৈজ্ঞানিকরাই নিয়ন্ত্রণ করতো । মানুষ আর আল্লারে না ডাকে বৈজ্ঞানিকদের আল্লাহ্‌র জায়গায় বসাতো ।' আমার আব্বা অশিক্ষিত নন, শিক্ষিত এবং সরকারী চাকুরে। তাকে বেশি বোঝাতে গেলে তিনিও হয়তো আমাকে বলবেন যে তুমি আমার চেয়ে বেশি বোঝো, আমি অমুক সালে বিএ পাশ করেছি, তোমার জন্ম দিয়েছি! এরা বিজ্ঞান মনস্ক নয়, আল্লাহ্‌ মনস্ক! সেন্ট মার্টিন থেকে সাতরে অস্ট্রেলিয়া যাওয়া আর এদেরকে বিজ্ঞান বোঝানো একই কথা! আমি অসহায়ের মতো কথা খুঁজতে লাগলাম, কীভাবে আব্বাকে বোঝাবো তা ভাবতে লাগলাম । জীবনে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি আমি কখনো হই নি। তারপর আমার ওই অসহায় অবস্থার মধ্যেই আব্বা যা বললেন তা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম! আব্বা গন্তীরকষ্ঠে বললেন, “আমি ইমাম সাহেবের সাথে কথা বলছি। তিনি বলছেন যে ওর তো পুরুষ লিঙ্গ আছে, যার পুরুষ লিঙ্গ আছে সে কখনো মেয়ে হয় না। ওর ওপর জ্বীনের আছর পড়ছে, ঝাড়ফুঁক করলি-ই সব ঠিক হয়ে যাবেনে ।' দোয়া-দরুদ পণ্ড়ে ঝাড়ফুঁক করবার আসপেনে ।” আমি প্রায় আর্তনাদ ক'রে উঠলাম, “আব্বা জ্বীন-ভূত ব'লে পৃথিবীতে কিছু নেই, ঝাড়ফুঁক ক'রে জগতের কোনো রোগই নিরাময় করা সম্ভব নয়। আর আমার কোনো রোগ হয় নি, আমি সম্পূর্ণ সুস্থ।' জ্বীনের আছর লাগা রোগী কখনো নিজের রোগ বোঝে না। কাল ইমাম সাহেব ঝাড়ফুঁক করবার আসপি, এইটাই আমার শেষ কথা । আমি মেজো দুলাভাই আর বুবুদের উদ্দেশে বললাম, “বুবু তোমরা চুপ ক'রে আছো কেন, দুলাভাই আপনি কিছু বলেন, আব্বা এসব কী বলে! বড় বুবু বললো, “আব্বা তো ঠিকই ক'তেছে, ঝাড়ফুঁক ক'রে দ্যাহা যাক ঠিক হয় কি-না!” ২৩৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।