পরের মাসেই আমরা মোহাম্মদপুরে নতুন বাসায় উঠলাম । নতুন ভাবে নিজেদের মতো ক'রে সাজালাম বাসাটা। তবে আমি আর শাড়ি প'রে বাইরে বের হতাম না নতুন কোনো ঝামেলার আশঙ্কায়, এ ব্যাপারে অরিত্রও আমাকে কিছু বলতো না । এরপরই আরেক আঘাত পেলাম আমার বাড়ি থেকে । আব্বা-আম্মা আমার জন্য আগে থেকেই পাত্রী ঠিক ক'রে রেখেছিলেন, আব্বার ফুফাতো বোনের মেয়ে । তারা কাবিন ক'রে রাখতে চায়, তারপর দু-এক বছর পর আনুষ্ঠানিকভাবে বউকে বাড়িতে আনা হবে । শুনে আমি অবাক হই নি, কেননা আমি জানতাম যে কোনো একদিন আমাকে এই বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। কিন্তু নিজে থেকে কি ক'রে আব্বা-আম্মাকে খুলে বলি! আমি খুলে বললে আব্বার যে উগ্র প্রতিক্রিয়া হবে, আম্মার যে বেদনাতুর নীরবতা আর কান্না আমাকে দেখতে হবে, সেই পরিস্থিতি আমার জন্য মোটেও সুখের হবে না। তাই তুলিভাবীর স্মরণাপন্ন হলাম, তুলিভাবী আগে বাড়িতে বলুক, আব্বা-আম্মা আগে প্রাথমিক ধাক্কাটা সামলাক তারপর আমি তাদের মুখোমুখি হবো । তুলিভাবী আমার আর অরিত্র'র ব্যাপারে আগেই সব জানতো, অরিব্রকে সে দেখেছেও । সেই যে আমি যশোর থেকে চ*লে এলাম, তারপর কথা মতো ঢাকায় ফেরার পথে অরিত্র আমাদের বাড়িতে এসেছিল, তিনদিন ছিল। আমার আব্বা-আম্মা আর বুবুরা ওকে আমার বন্ধু হিসেবে খুব পছন্দ করেছিল। তখনই অরিত্র'র সঙ্গে তুলিভাবীর পরিচয় করিয়ে দিই, তাকে সব খুলে বলি, আর তখন থেকেই ওর সঙ্গেও তুলিভাবীর দারুণ বন্ধুত্ব হয়ে গেছে; যা আজো অটুট । তুলিভাবী সম্পর্কে সব কথা আমি আগেই বলেছিলাম অরিব্রকে । শ্বুশানঘাটে আমাদের নতুন জীবন শুরুর আগে থেকেই আমরা দু'জন দু'জনের অতীতের সকল কথা জানতাম । তুলিভাবী বাড়িতে বলার পর আব্বা আমাকে ফোন দেন নি, আমার তিন বুবু, দুই দুলাভাই আর মা ফোন দিয়েছিলেন; ছোটবুবুর তখনো বিয়ে হয় নি। আম্মা ফোন দিয়ে রীতিমতো কানাকাটি শুরু করলেন। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমার শরীর যা চায়, মন যা চায়, তার ওপর তো আমি জোর করতে পারি না; তোমরা আঘাত পাবে বলেই আমি এতোদিন একথা কাউকে বলি নি বা মেয়ের মতো জীবন-যাপন করি নি; কিন্তু নিজেকে আমি মেয়ে বলেই মনে করি। তারা আমায় বাড়ি যেতে বললেন, পরদিনই গেলাম বাড়িতে । বাড়ি যাবার আগে অরিত্র আমাকে বারবার বোঝালো যে আমি যেন কোনোভাবেই রেগে না যাই, সবাইকে ঠাণ্ডা মাথায় বোঝাই । বাড়ি গিয়ে ঘরে ঢোকামাত্র আম্মা আমাকে জড়িয়ে ধ'রে হাউ-মাউ ক'রে এমনভাবে কাদতে শুরু করলেন যেন আমার কোনো মৃত্যুরোগ হয়েছে! ছোটবুবু নীরবে চোখের জল ফেললো অদূরে দীড়িয়ে। সেদিন বিকেলেই বড় বুবু এলো ছোটো ভাগ্নেকে সঙ্গে নিয়ে, কাজ থাকায় বড় দুলাভাই আসতে পারলেন না; সন্ধ্যায় এলো মেজো বুবু আর মেজো দুলাভাই । আব্বার সাথে একবার মুখোমুখি দেখা হলেও আমার সাথে কথা বললেন না। আব্বা আমার কাছ থেকে লুকোতে চাইলেন, কোথায় যেন গেলেন, রাতের আগে আর বাড়ি ফিরলেন না। ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।