Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

বাড়িওয়ালা আমার দিকে তাকালোও না। অরিব্র'র দিকে তাকিয়ে বললো, “আমি চাইলে এই মুহূর্তে তোমাগো ঘাড় ধইরা বাড়ি থেইকা বাইর কইরা দিতে পারি । নারাচের বিপরীতে অরিত্রও পাল্টা ব্রহ্ষান্্র নিক্ষেপ করলো, “ঢাকা কলেজের হল থেকে আমার নাম এখনো কাটা যায় নাই, আপনার বাড়ি শশান বানাইতে আমার ত্রিশ মিনিটও লাগবে না! ব্রন্গান্ত্রে যে কাজ হলো তা বুঝলাম বাড়িওয়ালার মুখাবয়বের আকর্ষিক পরিবর্তন দেখে, কিন্তু তিনি মুখে হারতে চাইলেন না, “আমারে হলের গুপ্তা পোলাপাইনের ভয় দ্যাহাও! তোমারে কি করতে পারি জানো? “আপনি যা পারেন, কইরেন; তারপর আমিও দেখাবো আমি কি করতে পারি! বাড়িওয়ালার মেয়ে পিছন থেকে তার হাত ধ'রে টানলো, “আব্বু চলে আসো, হোস্টেলের এইসব ছেলেরা খুব ডেঞ্জারাস হয়।' বাড়িওয়ালাকে তার মেয়ে ঘর থেকে বের ক'রে নিয়ে গেল। এরই মধ্যে সিঁড়ির কাছে অন্য জদ্রলোকের বাসায় এসব কী! দুনিয়ায় এ কী শুরু অইলো, কেয়ামতের আর দেরি নাই!” লোকটাকে কিছু বলার জন্য অরিত্র দরজার দিকে এগোতেই আমি ওর হাত ধরলাম, আমার হাত ছাড়িয়ে দরজার বাইরে গিয়ে ও লোকটার উদ্দেশে বললো, “ওই তুই কোন বালের জদ্রলোকরে, পিছন থেকে উকি দিয়ে কথা বলিস ক্যান, সামনে এসে কথা বল তোর কেয়ামত এক্ষুনি দেখায়ে দেই! কোনো কথা না ব'লে লোকটা সুড়সুড় ক'রে সিঁড়ি দিয়ে নেমে গেল, অন্য ভাড়াটিয়ারাও স'রে পড়লো । বাড়িওয়ালা, তার স্ত্রী আর মেয়ে গজগজ করতে করতে চ*লে গেল । অরিত্র ক্ষোভের সাথে শব্দ ক'রে দরজা বন্ধ করলো । ওইদিনের আগে আমি ওকে কখনোই রাগ করতে দেখি নি, ও যে ওভাবে রেগে যেতে পারে তা আমি ভাবতেও পারি নি। ও আমার অপমান হজম ক'রে বাড়িওয়ালার সাথে পুতুপুতু ভাষায় কথা না ব'লে জোর গলায় প্রতিবাদ করেছিল, এমনকি স্াং-ও ব্যবহার করেছিল; এটা যে কি ভাল লেগেছিল আমার তা বলার নয়, ওর জন্য গর্বে বুকটা ভ'রে উঠেছিল! সেদিন আমি আরো গভীরভাবে উপলব্ধি করেছিলাম, ওকে ভালবেসে আমি একটুও ভূল করি নি, প্রয়োজনে ও আমার জন্য জীবন দিতেও দ্বিধা করবে না; ও আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি! ২৩৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।