Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

অরিত্র'৫র চোখ-মুখ রক্তবর্ণ, বাড়িওয়ালা আবার বললো, 'আ্যা্দিন ওরে প্যান্ট পইরা ঘুইরা বেড়াইতে দেখছি, আইজ আবার পরছে কাপড়; ব্যাটা মানুষ আবার কাপড় পরে নি! ওরে তো আমি দাড়িও কামাইতে দেখছি, মাইয়া মাইনষের মুহে দাড়ি গজায় এই কতা বাপের জন্মে কেউ কোনোদিন হুনছে? পরথমে বুঝি নাই, অহন তো কিলাশ টুয়ের বাচ্চাও ওরে দেইখা বুঝবো যে অয় একটা হিজড়া ! অরিত্র বললো, “পুরুষের দেহ নিয়ে জন্মালেও নিজেকে ও মেয়ে-ই মনে করে ।' 'আস্তাকফিরুল্লাহ্‌! কয় কী, কোনো পোলায়নি নিজেরে মাইয়া ভাবে, হিজড়া কুনহানকার একটা! “আপনি ভদ্রভাবে কথা বলেন, অসভ্যের মতো কথা বলবেন না।' “একটা হিজড়ারে নিয়া হুইয়া থাহো, আবার আমারে ভদ্রতা শেহাও! “আমি কাকে নিয়ে শুয়ে থাকবো সেটা আপনি ঠিক ক'রে দেবেন? আমি বললাম, “আংকেল আমি একজন নারী, কেন আমি নারী সেই ব্যাখ্যা আপনাকে দিতাম যদি তা বোঝার মতো নুন্যতম সু-শিক্ষা আপনার থাকতো; কিন্তু আপনার সেই সু-শিক্ষা নেই, সুতরাং আপনাকে বলেও কোনো লাভ নেই ।” “কি মনে করছো তোমরা, আমি অশিক্ষিত? ছিয়ান্তর সালে বি এ পাশ করছি। তহন তোমাগো জন্মও অয় নাই! “আপনি খেটেখুটে একটা আাকাডেমিক সার্টিফিকেট বগলদাবা করেছেন, কিন্তু সু-শিক্ষা পান নি। তুমি চুপ থাহো, বেহায়া হিজড়া কুনহানকার ! অরিত্র আর নিজেকে ধ'রে রাখতে পারলো না, বিস্ফোরণ ঘটানোর মতো বললো, “আপনি যান, আমরা এই মাসেই আপনার বাসা ছেড়ে দেব, আপনার মতো অসভ্য ইতরের বাসায় আমার আর ভাল ঘৃম হবে না।' “মুখ সামলাইয়া কথা কও বেয়াদ্দপ, চিনো আমারে ! অরিত্র বাড়িওয়ালার চোখে রক্তচক্ষু রেখে আঙুল তুলে বললো, “আপনি যে চ্যাটের বাল হরিদাস পাল-ই হন, আপনারে বাল দিয়েও পারাটা লোহার হিরাসা দেব, আর একটা কথাও বাড়াবেন না, আমার সামনের থেকে বিদায় হন। মুখ সামলাইয়া কতা কও, বেয়াদ্প পোলা! আমার বাসার থাইকা তুমি আমারে বাইর ক'রে দেওনের ক্যাডা? “আপনার বাসায় মাঙনা থাকি না, টাকা দিয়ে ভাড়া নিয়েছি, আপনি অসভ্যতা করলে আপনাকে বের ক'রে দেবার রাইট আমাদের আছে ।' দু'জনের তর্ক-বিতর্ক শুনে বাড়িওয়ালার মেয়ে এবং স্ত্রী আমাদের দরজার সামনে এসে দাড়ালো । তারাও পিছন থেকে টুকরো টুকরো বাক্য নিক্ষেপ করতে লাগলো । আমি অরিত্র'র কাছে গিয়ে বললাম, “বাদ দাও, আর একটা কথাও বলবে না ।' বাড়িওয়ালার উদ্দেশে বললাম, “আপনি যান, আমরা এক তারিখে বাসা ছেড়ে দেব ।” ২৩৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।