প্রথম, তাই আমার উত্তেজনা আর উচ্ছ্বাস ছিল বাধ ভাঙা! সারাটা দিন অতুল আনন্দে হলো বাড়িওয়ালা, আমাদের বাসা ছেড়ে দিতে হবে! আমার কান অরিত্র আর বাড়িওয়ালার কথায়। অরিত্র বললো, “আংকেল, আমরা গতমাসে উঠলাম, আর এখনই আমাদের বাসা ছেড়ে দিতে বলছেন কেন? “এমনিই, আমার এক আতীয়রে তুলুম ।' “আপনার আত্মীয়কে তুলবেন বেশ ভাল কথা, তাহলে শুধু শুধু দুই মাসের জন্য বাসা ভাড়া দিয়ে আমাদেরকে হয়রানি করলেন কেন? কী হয়েছে বলেন তো? “কিছু অয় নাই, তোমরা বাসা ছাইড়া দ্যাও।” বাড়িওয়ালার কথাবার্তা শুরু থেকেই রুক্ষ । বাসা ছাড়তে হলেও এ মাসে ছাড়তে পারবো না, তিনমাস সময় দিতে হবে ।” না, তোমাগো এই মাসেই বাসা ছাড়তে অইবো ।” অরিত্র বেশ চড়া গলায় বললো, “আপনি বললেই হলো! আজকে মাসের চৌদ্দ তারিখ, চৌদ্দ তারিখে আপনি কোনো ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দিতে পারেন না। কথা ছিল আমরা বাসা ছাড়লে পাচ তারিখের মধ্যে বলতে হবে, আবার বাসা ছাড়তে হ'লে আপনিও আমাদেরকে পাচ তারিখের মধ্যে বলবেন ।' বাড়িওয়ালাও গলা চড়ালো, “বাসা ভাড়া নেওনের সময় তোমরাও তো কইছিলা যে তোমরা দুই বন্ধু, অহন তো দেখতাছি তোমার লগেরডা হিজড়া; মাইয়াগো মতো কাপড় পইরা ঘর থেইকা বাইর অয়! শুনে আমি তো থ! শাড়ির আচলটা বিছানায় ফেলে সবে কোমর থেকে কুঁচিগুলো বের করেছি; থমকে গেল আমার হাত । অরিত্র বললো, “একজন মানুষ নিজেকে ছেলে ভাবে না মেয়ে ভাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ৷ সে শাড়ি প'রে বাইরে যাবে নাকি জিন্স প'রে বাইরে যাবে, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার; আমি বা আপনি তার পোশাক-পরিচ্ছদ ঠিক ক'রে দিতে পারি না।' “আমার বাসা আমি কারে ভাড়া দিমু আর কারে দিমু না সেইডাও আমার ব্যক্তিগত ব্যাপার । আমার বাড়িতে আমি হিজড়া ভাড়া দিমু না।” আমি হাতে ধ'রে থাকা কুঁচিগুলো পুনরায় কোমরে গুঁজে, আচলটা বিছানা থেকে কুড়িয়ে কাধে ফেলে দু'জনের বাক-বিতপ্তার মাঝখানে গিয়ে দীড়ালাম, বাড়িওয়ালা দরজার কাছে দাড়িয়ে জোর গলায় কথা বলছিল আর তার বিপরীত দিকে দাড়িয়ে অরিত্র। বাড়িওয়ালা আমাকে দেখে আমার দিকে আঙুল তুলে বললো, “অয় তো একটা হিজড়া, অস্বীকার করতে পারবা? অস্বীকার করো তো পাচজনরে ডাক দিয়া দ্যাহাই, দেহুক সবাই অয় হিজড়া কিনা! ২৩৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।