জন্মান্তর: শেষ পর্ব অনার্সের রেজাল্ট হওয়ার পরপরই আমি ফুলটাইম চাকরিতে ঢুকে পড়লাম-এনজিও'তে, আর অরিত্র একটা দ্ষুলে শিক্ষক হিসেবে যোগ দিলো । পড়াশোনার ক্ষতি হবে ব'লে অরিব্র'র বাড়ি থেকে ওর বাবা-মা ওকে মাস্টার্স শেষ করার পর চাকরি করার পরামর্শ দিয়েছিল । কিন্তু ও চাকরি ছাড়ে নি। আসলে তখন আমরা আর হলে থাকতে চাইছিলাম, বাসা নিয়ে রুমের ছোট্ট বাসা ভাড়া নিলাম আজিমপুরে; একটা আমাদের থাকার ঘর, আরেকটা বসার । একটু একটু ক'রে আমরা সবকিছু নিজেদের রুচি মতো গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু দুই মাসের মাথায় আমাদেরকে বাসা ছাড়তে হলো। পহেলা বৈশাখে আমি শাড়ি-চুড়ি প'রে সেজেগুজে বেরিয়েছিলাম অরিত্র'র সঙ্গে, সেই প্রথম আমি নারীর বেশে প্রকাশ্যে ওর সঙ্গে বের হলাম। কিনে অরিত্র আমায় উপহার দিয়েছিল। সেই প্রথম আমার নিজের একটা শাড়ি হলো, একদম নিজের! এর আগে আমি বাড়িতে বেশ কয়েকবার দরজা বন্ধ ক'রে মায়ের শাড়ি লুকিয়ে পরেছিলাম, তুলিভাবীও কয়েকবার তার শাড়ি আমাকে পরিয়ে দিয়েছিল, সে-ও বদ্ধ ঘরে! নববর্ষের আগের রাতে আমি শাড়িটা হাতে নিয়ে বারবার গন্ধ শুকেছিলাম, ভীষণ উত্তেজনায় ছিলাম এই ভেবে যে কাল আমার স্বগ্ন পুরণ হতে চলেছে, কাল আমি আমার প্রিয়জনের উপহার দেওয়া শাড়ি প'রে তার হাত ধরেই ঘুরতে যাব। আমিও অরিত্রকে উপহার দিয়েছিলাম পার্জাবি আর পাজামা । দু'জন দু'জনের উপহার দেওয়া পোশাক প'রে নববর্ষের সকালে বেরিয়েছিলাম; চাদি ফাটানো রোদে সারাটা দিন টিএসসি, সোহরওয়াদী উদ্যান, চারুকলায় ঘুরে আর নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে কী যে ভাল কেটেছিল আমাদের সময়! অরিত্র তো আগেও বেরিয়েছে ওর আগের প্রেমিকাকে নিয়ে, কিন্তু আমি তো ২৩৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।