Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

তাদের আচরণ খুব একটা সুখকর নয়। বিশেষত ওর ভাই-বোনেরা ওর প্রতি খুবই বিরূপ, তারা সমাজে ওর পরিচয় দিতে লজ্জাবোধ করে । সামাজিক, ধমীয়ি বা যে-কোনো ধরনের অনুষ্ঠানে তারা ওর সঙ্গে যায় না। কৈশোরে ওকে অনেকবার ধর্ষণ করেছে ওর মামাতো- খালাতো ভাইয়েরা । ওর দ্বিগুণ বয়েসের এক মামাতো ভাই ঘন ঘন ওদের বাড়িতে বেড়াতে আসতো, যেহেতু বাড়িতে অতিরিক্ত ঘর ছিল না, তাই মামাতো ভাই এলেই ওর সঙ্গে শুতো আর নানান রকম প্রলোভন দেখিয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে যৌনসঙ্গম করতো । ভয়ে-লজ্জায় ও সে-সব কথা কাউকেই বলতে পারে নি। ওর সেই মামাতো ভাই এখন দাড়ি রেখে, টুপি- পাঞ্জাবি প'রে হুজুর হয়েছে; এলাকার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কারেন্ট এসে গেছে। ঘরে গিয়ে কম্পিউটার চালিয়ে শাশ্বতীদির ব্লগে ঢুকি। ২৩২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।