আবির একটা স্ট্যাটাস দিয়েছে । কে আরশাদ ফকির, কোথাকার আরশাদ ফকির, এই সমাজের কয়জনই বা তার আখড়া পোড়ানোর খবরে বিচলিত হয়! অধিকাংশ মানুষ-ই ফেসবুকে ব্যস্ত মুখ বিকৃত ক'রে তোলা বাহারি সব সেলফি শেয়ার আর লাগামহীন আত্রাপ্রচার করায়। সামাজিক অবক্ষয় তাদের চেতনায় নাড়া দেয় না, কিন্তু অবক্ষয় এমনই সংক্রামক যে ক্রমান্বয়ে সকলকেই ক্ষয় করে। শেষ পর্ব শেয়ার দিয়েছে । যথারীতি গালির বন্যা বইয়ে দিয়েছে ছাগুর দল, আছে অসময়ের বৃষ্টির মতো ছিটেফৌটা প্রশংসাও। পন্নবী লিখেছে, 'আমার কী ঈর্ধা হচ্ছে? না, কান্না পাচ্ছে। বেঁচে থাকার অক্িজেন পেলাম দিদি ।” ওকে নামে চিনতাম । শাশ্বতীদি-ই বলেছিল ওর কথা, দিদির ফেসবুক স্ট্যাটাসেও ওকে মন্তব্য করতে দেখতাম মাঝে মাঝে । পলুবীর জৈবলিঙ্গ পুরুষের হলেও মনোলিঙ্গ নারীর ৷ ওর পিতৃ-মাতৃ প্রদত্ত নাম আনোয়ার হোসেন, পলুব নামে ডাকতো সবাই। অনার্স দ্বিতীয় বর্ষ থেকে ও পুরোপুরি নারীর বেশ ধারণ ক'রে সারাফ আতিকা পল্বী নামে নিজের পরিচয় দিতে শুরু করে। প্রথম পরিচয়ের অভিজ্ঞতা আমাদের দু'জনের জন্যই খানিকটা তেতো । তখন ওর বান্ধবী । আমি পল্পবী'র আগে সহি শব্দদ্বয় “সারাফ আতিকা" নামের অর্থ জানতে চাইলে ও বেশ ভাবের সঙ্গে বলে, গানরত সুন্দরী! 'বা, খুব ভাল নাম তো! কে রেখেছে, আপনি নিজেই না অন্য কেউ? মুখে গর্বের হাসি ছড়িয়ে বলে, আমিই! 'সারাফ আতিকা আরবি কিংবা ফারসি শব্দ, আপনার এই নাম গ্রহণের কোনো বিশেষত্ব আছে কী? পরিস্থিতি আগাম আঁচ করতে পেরেই কিনা কে জানে পরাগদা শাশ্বতীদির কাজের অগ্থগতির খোজ নিতে কিচেনের দিকে চ'লে যায়। পলুবী বলে, “না তেমন কোনো বিশেষত্ব নেই, নামটা আমার পছন্দ হয়েছে তাই।" “এই আরবি কিংবা ফারসি ছাড়া পৃথিবীর আর কোনো ভাষার নাম আপনার পছন্দ হলো না কেন? “আসলে আরবি নাম রাখা তো ইসলামী রেওয়াজ, তাই ।' কিন্তু ইসলামে তো সুন্দরীদের গান গাওয়াই নিষেধ!” ২৩০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।