সর্বক্ষেত্রে ভারত বিদ্বেষী গেঠনমুলক সমালোচক নয়)-সর্বক্ষেত্রে পাকিদ্থানপ্রেমী বিধর্মী বিদ্বেষী_মুসলমানপ্রেমী খুব ছোটবেলাতেই এই সুত্র আমার মুখছ্ হয়ে যায়, তারপর একসময় আমি নিজে নিজেই আত্মস্থ ক'রে ফেলি। জীবনের আঠারোটি বছর আমি এই সুত্র মেনেই চলেছি। ভারত- পাকিস্থান ক্রিকেট ম্যাচ হ'লে মনে হতো নিজের দেশের বিরুদ্ধে খেলছে ভারত । আমি দু- বার মাঠে ব'সে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেছি । পাকিস্থানের জার্সি-টুপি প'রে, গালে পাকিছ্থানের পতাকা এঁকে, গ্যালারীতে ব'সে পাকিছ্থানের পতাকা উড়িয়েছি আর পাকিস্থান পাকিছ্বান বলে গলা ফাটিয়ে চিত্কার করতে করতে মুখে ফেনা তুলেছি। পাকিস্থানী ক্রিকেটারদেরকে মনে হতো আপনজন, মনে হতো তারা তো আমাদের ভাই । আর ভারতীয় ক্রিকেটারদেরকে মনে হতো আমাদের পরম শক্রু। মনে হতো ওরা কারবালায় আমাদের ভাইদের বিরুদ্ধে লড়াই করছে, এ লড়াই মালাউনদের বিরুদ্ধে মুসলিম উম্মাহর লড়াই! তাই ভাইদেরকে আমরা উৎসাহ দিতাম আর ভারতীয় ক্রিকেটারদের দিতাম গালি। মালাউন, মালু, চাড়াল, হনু, রেন্ডিয়া ইত্যাদি বলে গালি দিয়ে ভীষণ আমোদ পেতাম; 'রেন্ডিয়ার দালাল"! বাংলাদেশ-পাকিস্থান ম্যাচ হলেও বাল্যকালে চাচাকে দেখে পাকিস্থানকেই সমর্থন করতাম। পরের দিকে পড়েছিলাম দোটানায়, শেষ পর্যন্ত দুধভাত সমর্থক হয়ে গিয়েছিলাম, মনে হতো যে জেতে জিতুক; বাংলাদেশ জিতলেও উল্লাস করতাম না আবার হারলেও মন খারাপ ক'রে বসে থাকতাম না! কেবল বাংলাদেশ-ভারত ম্যাচেই দেশপ্রেম চাগাড় দিয়ে উঠতো, আর ভারত-পাকিছ্ান ম্যাচে তো রক্ত টগবগ ক'রে ফুটতো! তখন স্টেডিয়াম কিংবা টেলিভিশনের সামনে নয়, মনে হতো কারবালায় আছি! তখন তো আমি বুঝি নি যে আমরা পাকিস্থানের পতাকা বাংলার মাটিতে আর উড়াবো না লক্ষ মা-বোন সন্ত্রম হারিয়েছেন। আর ভারতীয়রা? পাকিদ্বানীদের বিরুদ্ধে লড়াইয়ে তারাও তো ছিল আমাদের সহযোদ্ধা, সেই দুঃসময়ে এক কোটি মানুষকে আশ্রয় দিয়ে তারা খাইয়েছে-পরিয়েছে, তাদের সৈন্যরা জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য । অথচ কি কুৎসিৎ ভাষায় তাদেরকে আমি গালি দিয়েছি, শক্র ভেবেছি! এসব করেছি শৈশবে শেখা ভুল সূত্রের ফলে। এই সূত্রের কারণেই স্কুল-কলেজে যে অল্প ক'জন হিন্দু সহপাঠী ছিল তাদেরকে নানাভাবে নানাকথা ব'লে উত্যক্ত করেছি। “মালাউন শব্দটিকে সংক্ষিপ্ত রূপ দিয়ে “মালু' ব'লে ওদেরকে গালি দিয়েছি হরহামেশা। স্কুলে আমাদের হুজুর স্যার যখন ধর্ম ক্লাস নিতো, তখন হিন্দু সহপাঠীরাও ক্লাসে থাকতো । হুজুর স্যার প্রায়ই হিন্দু, বৌদ্ধ, খিষ্টান এবং ইহুদী ধর্মের সমালোচনা করতো; শুধু সমালোচনা করতো না, কথার ছুরি চালাতো। বিশেষ ক'রে ২৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।