এখন অনেক রাত, চারপাশ ঝিমিয়ে পড়েছে। কারেন্ট না থাকায় বারান্দার চেয়োরে এসে বসতেই হঠাৎ সন্ধ্যায় দেখা বাসের লোকটির কথা মনে পড়ে। সন্ধ্যার পর আবির আর আমি বান্দরবান ভ্রমণের জন্য প্রয়োজনীয় কিছু ওষুধ আর টুকিটাকি জিনিসপত্র কিনে শাশ্বতীদির বাসায় গিয়েছিলাম ভ্রমণ সংক্রান্ত শলাপরামর্শ করতে । মিরপুর থেকে যাবার সময় আমার পাশের সিটে বসে এক বৃদ্ধ, বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই সে জিকির শুরু করে। লোকটা মাথা দুলিয়ে জিকির করার ফাকে ফীকে আমার দিকে তাকায়, তার মুখের পান-সুপারি-জর্দা পচা গন্ধে গুলিয়ে ওঠে আমার পেট । একবার চোখে-মুখে বিরক্তি নিয়ে তার দিকে তাকালে জিকিরের শব্দ এবং গতি আরো বেড়ে যায়। মুখের দূর্গন্ধ টিকতে না পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে নিজেই উঠে দূরে গিয়ে দীড়িয়ে থাকি। পাবলিক বাস যে জিকির করার জায়গা নয়, সেটা বোঝাতে গেলেই হয়তো বাসের অধিকাংশ যাত্রী আমার বিপক্ষে দীড়িয়ে যেতো, ফলে আমি নিজেই স'রে যাই অন্যখানে। এটাও সংখ্যালঘুর প্রতি সংখ্যাগুরুর এক ধরনের নিপীড়ন, কিন্তু তা বোঝার মতো বোধ অধিকাংশ সংখ্যগুরুর নেই। ২২৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।