মাদ্রাসা, চালিয়ে যাচ্ছে জঙ্গিবাদ; শফি হুজুর নিজেও জঙ্গিবাদী বক্তব্য দিয়েছে বহুবার, তারপরও সরকার গ্রেফতার করার পরিবর্তে তাকে তুষ্ট করতে এবং তাদের আন্দোলন দমিয়ে রাখতে দান করেছে সত্তর কোটি টাকার সরকারী জমি, দিয়েছে নানান সুযোগ-সুবিধা । হলি আর্টিজানে জিম্মি এবং হত্যার পর সরকার কিছুটা নড়েচড়ে বসেছে, আন্তর্জাতিক চাপ সামলাতে আর দেশি-বিদেশী সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগ্তলোকে দেখাতে জি ধরপাকড় শুরু করেছে । এ থেকেই জঙ্গিদের ব্যাপারে সরকারের আপোষকামী মনোভাব স্পষ্ট বোঝ যায়। এসব জঙ্গিদের আগে কেন ধরে নি সরকার? এই প্রশ্ন এখন জনমনে । ফোন ক'রে শাশ্বতীদি আর পরাগদাকে আরশাদ ফকিরের আখড়া আক্রান্ত হওয়ার দুঃসংবাদটি জানাই । ওরাও আমারই মতো ব্যথিত । আমার ঘরের দরজায় কেউ নক করছে। উঠে দরজা খুলে দেখি মা টেবিলে ইফতার সাজাচ্ছে, আমার দিকে তাকিয়ে বলেন, ইফতার দেব তোরে? “আমি মুখ ধুয়ে পরে খাব ।' বাবা ডাইনিং টেবিলে এসে চেয়ার টেনে বসার সময় একবার তাকান আমার দিকে । আমি দরজা খোলা রেখেই বিছানায় এসে বসি। একটু পরই মসজিদের মাইকে বেজে ওঠে মুয়াত্জিনের কর্কশ স্বর, আর আমার চৈতন্যে বেজে ওঠে আফজাল ভাইয়ের কণ্ঠে শোনা একটি গানের সুর_ মনপাখি চায় মনের আকাশে উড়িতে মনপাখি বিষম জ্বালায় কাদে দিবানিশি মনপাখি মনের মানুষ খোজে অন্ধ মৌলবী সে কথা নাহি বোঝে । ২২৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।