সন্দেহ থাকলেও এই লেখাটির মাধ্যমে তিনি যে অন্ধ আলেম আর তার সাহিত্যিক সত্তার ভেদ ঘুচিয়ে দেন তাতে কোনো সন্দেহ নেই! জানি না তার এই উদ্কানিতে কতো বাউল- হয়েছে! মুসলমানদের এই বাউল-ফকির বিরোধী অভিযান চলতে চলতে উনবিংশ শতাব্দী অতিক্রম ক'রে পৌঁছোয় বিশ শতাব্দীতে । বাউল-ফকির নির্মলে রংপুরের মৌলানা রেয়াজুউদ্দিন আহমেদ লেখেন “বাউল ধ্বংস ফৎওয়া নামক বই; যা কন্টরপন্থী মুসলমান সমাজে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বাউল নিধনে মানুষকে বিপুল উৎসাহ যোগায়। পাকিস্থান আমলে ভয়াবহ নির্যাতন করা হয়েছে পূর্ব-পাকিস্থানের বাউলদের ওপর । তারপর দেশ স্বাধীন হয়, গণতন্ত্র নামক এক গালভরা অভিজাত নাম যুক্ত হয় আমাদের সংবিধানে, ওই গণতন্ত্রের সাথে পায়ে পা মিলিয়ে বাউল নিগীড়ন এসে পৌঁছায় এই একবিংশ শতাব্দীতেও । বাংলাদেশে তো বটেই পশ্চিমবঙ্গেও অতীতের মতো ব্রাহ্মণদের এখন আর তেমন প্রভাব নেই, শাস্ত্রীয় বিধান দ্বারা তারা মানুষকে অতীতের মতো বেঁধে রাখতে পারছে না। উল্টোদিকে আলেম এবং ধর্মান্ধ মুসলমানের সংখ্যা এবং প্রভাব আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে ভিন্নমতের ওপর নিরন্তর আগ্রাসন চালিয়ে যাচ্ছে তারা । আজও বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, নদীয়ার মুসলিম অধ্যসিত এলাকাগুলোতে মুসলমানদের হাতে প্রতিনিয়ত নিগ্রহের শিকার হচ্ছে বাউল-ফকিররা। দুপুরে ভাত খেয়ে ঘুমানোর আগে আফজাল ভাইকে ফোন দিই, তারা এখনো পৌঁছায়নি আরশাদ ফকিরের গ্রামে । ফোন রেখে শুয়ে পড়ি; রাতে ভাল ঘুম হয় নি, ঘুমে চোখ ভেঙে আসছে কিন্তু মাথার ভেতরে আখড়া পোড়ানোর অদেখা ছবি। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না, ঘুম ভাঙে সন্ধ্যার কিছু আগে । ঘুম ভাউতেই আবারো মাথায় চাগাড় দিয়ে ওঠে আখড়া পোড়ানোর ছবিটাই । ফোন হাতে নিয়ে দেখি আফজাল ভাই আমাকে ফোন করেছে দুবার; সাইলেন্স থাকায় বুঝতে পারি নি। আফজাল ভাইকে ফোন ক'রে জানতে পারি, আখড়ার একটা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, আরেকটার অর্ধেক পুড়েছে। তিনজন বাউলকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, একজনের অবস্থা খুব খারাপ । বিষাদে ভ'রে যায় মনটা, যার অবস্থা বেশি খারাপ সে বাচবে তো? বাচলেই ভাল । এতোদিন লেখক-বাউল-সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলা হলেও সরকার কোনো কার্ধকর পদক্ষেপ নিতে পারে নি, সরকার হেফাজতে ইসলামের মন রক্ষায় ব্যস্ত ছিল। এখন আর এটা কোনো লুকোনো ব্যাপার নয় যে হেফাজতে ইসলামের প্রধান শফি হুজুরের কওমি ২২৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।