Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

নিমাই চাপিয়া ধরে ঠ্যাং! আঠারো শতকের শেষদিকে হিন্দু-মুসলমান ধর্মের বিরুদ্ধে প্রতিবাদত্বপ অনেক উপধর্ম জেগে ওঠে; যেমন-কর্তাভজা, দরবেশ, সাই, গোপ বৈষ্ণব, চামার বৈষ্ণব, টহলিয়া বৈষ্ণব, গুরুদাসী বৈষ্তব, বৈরাগী, ফকিরদাসী, সাহেবধনী, কবীরগন্থী, কুড়াপন্থী, বলরামী, চরণদাসী প্রভৃতি; এধরনের আরো অনেক উপধর্ম। ধর্মগুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা হয়ে ওঠে হিন্দু-মুসলমানের মাথা ব্যথার কারণ। ফলে এদের ওপর অত্যাচার-নিপীড়ন বাড়তে থাকে, এটা বহুলাংশে বেড়ে যায় উনবিংশ শতাব্দীতে । কোনো কোনো ধর্ম এতোটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ব্রাহ্মণ-মওলানাদের রুটি-রুজি হুমকির মুখে পড়ে যায়। যেমন কর্তাভজা; জাতিভেদহীন সমন্বয়বাদী এই ধর্মটির প্রতি এমন জনজোয়ার সৃষ্টি হয় যে অপেক্ষাকৃত উদার ব্রাহ্মধর্মের অনুসারীরাও এই ধর্মটির বিরুদ্ধে নানা কুৎসা রটাতে শুরু করে । এসময়ে অন্যান্য উপধর্মের মতো বাউল-ফকির দর্শনের প্রতিও শুরু হয় জনজোয়ার | অসংখ্য নিন্মবর্ণের হিন্দু এবং মুসলমান বাউল-ফকিরদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে । ফলে এইসব দর্শন বা উপধর্মগুলি সম্পর্কে নোংরা ভাষায় কুরুচিপূর্ণ কুৎসা রটিয়ে সাধারণ হিন্দু- মুসলমানকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে ব্রাহ্মণ-মওলানারা । শ্রী রামকৃষ্ণের মতো বদ্ধ উন্মাদ ধার্মিক যতো মত ততো পথ'র মতো উদার বাণীর মাধ্যমে অনেকের সম্ভ্রম আদায় করলেও উপধর্ম সাধনাকে তিনি আখ্যা দেন বাড়িতে ঢোকার পায়খানার পথ হিসেবে। কোনো সন্দেহ নেই যে এই উপধর্মগুলিও পুরোনো বোতলে নতুন মদ পরিবেশনেরই নামান্তর; মূল হিন্দু-মুসলমান ধর্মের মতোই অন্ধ বিশ্বাস, কুসংস্কার আর কাল্পনিক মিথে ঠাসা! তা হলেও ধর্ম পালনের অধিকার সকলেরই আছে, কে কি ধর্ম পালন করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার; কাউকে ধর্ম পালনে বাধা দেওয়া মানে মানবাধিকার লঙ্ঘন করা । পথ। আলেমদের নির্দেশে তারা বাউল-ফকির নিধনে নামে । আখড়া পুড়িয়ে দেওয়া, একতারা-দোতারা ভেঙে মারধর করা, দাড়ি-গোফ কেটে মাথা মুগ্তন করা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রাণভয়ে অনেক বাউল-ফকির নিজে থেকেই চুল-দাড়ি কেটে আত্মগোপনে যেতে বাধ্য হয়। আগুনে ঘি ঢালেন মীর মোশাররফ হোসেন; যাকে প্রথম সার্থক মুসলমান সাহিত্যিক বলতে বলতে এযাবৎ মুসলমানদের মুখে টনটন গ্যাজলা উঠেছে, লিখতে লিখতে মণ মণ কালি আর না জানি কতো সহস্র দিন্তা কাগজ ফুরিয়েছে! তিনি লেখেন_ ঠ্যাটা গুরু ঝুটা পীর এরা আসল শয়তান কাফের বেঈমান ।” ২২৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।