Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

বন্য প্রাণির মধ্যে শিয়াল যেমনি ধূর্ত, মানুষের মধ্যে তেমনি ব্রাহ্মণ! শত বাধা সৃষ্টি করেও যখন তারা চৈতন্যের অগ্রযাত্রা রোধ করতে ব্যর্থ হয়, যখন দ্যাখে যে বৈশ্য-শুদ্ররা মেনে নিয়েছে চৈতন্যকে; তখন তাদের একটা অংশ একটু একটু ক'রে এগোতে থাকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দিকে । এ বিষয়ে লোকগীতিকার লেখেন-_ যতো দেশের বিটলে বামুন তারে পাগল আখ্যা দিলে। মানুষ অবতার গৌসাই দেখে তাই পামর সবাই ভিন্মি রোগী বলে ॥ যখন দেখে মিথ্যা কিছু নয় বৈষ্তব এক গোত্রসৃষ্টি পায় দেশের বামুন মিলে সবাই শান্তর লিখে নিলে! তারপরও চৈতন্যবিরোধীতা ছিলই । ফলে অভিমানে হোক, আর যে কারণেই হোক, জীবনের শেষ আঠারো বছর চৈতন্য গৌড়বঙ্গে পা রাখেন নি। চৈতন্যের মৃত্যুর পরই বৈষ্তব হওয়া ব্রাহ্মণরা ঝামেলা পাকাতে শুরু করে। নিত্যানন্দ চৈতন্যের আদর্শ অনুসারে জাতপাতহীন গৌড়ীয় বৈষ্ঞব ধর্মের কথা বললেও এই সময় থেকেই ব্রাহ্মণ বৈষ্ঞবরা জোটবদ্ধ হতে থাকে ব্রাহ্মণ বেষ্ণব' নামে, আর নিত্যানন্দের মৃত্যুর পর হিন্দু ধর্মের জাতিভেদ পুরোপুরি ফিরে আসে গৌড়ীয় বৈষ্ঞব ধর্মেও। ব্রাহ্মণ বৈষ্তবরা নতুন বিধান দেয় যে কেবলমাত্র তারাই সকল বর্ণের বৈষ্ঞবদের দীক্ষা দিতে পারবে; বৈশ্য-শুদ্র বৈষ্তবরা ব্রাহ্মণদেরকে দীক্ষা দিতে পারবে না, তারা সমবর্ণ বা নিচুবর্ণের বৈষ্ণবদের দীক্ষা দিতে পারবে। বর্ণবাদের ধাতাকলে ক্রমশ কোনঠাসা হয়ে পড়ে নিচু বর্ণ থেকে আসা বৈষ্ঞবরা, ফলে বাধ্য হয়েই তারা বেছে নেয় সহজিয়ার পথ । অর্থাৎ জাতপাতহীন একটি উদার ধর্মকে ধর্ষণ করে ব্রাহ্মণরা । শীতকালে গ্রামের বাড়িতে বেড়াতে গেলেই দেখি কোথাও না কোথাও চব্বিশ, বত্রিশ, আটচল্িশ বা ছাগ্গান্ন প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন হয়, আর সেখানে ব্রাহ্মণ বা অন্য উচ্চ বর্ণের মানুষদের উপস্থিতিই শুধু থাকে না, আয়োজক কমিটির হর্তা-কর্তাও তারাই থাকে । বাওন-বাওনীরা সব উর্ধ্ববাহু হয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চোখের জলে কপোল ভাসায়! দেখে আমার ভীষণ হাসি পায়, একদিন এদের পূর্বপুরুষরাই ব্যঙ্গাআক গান লিখে সকালবেলার টহল কীর্তন “ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ'র সুর নকল করে গাইতো- 'নবদ্ীপের বাধাঘাটে নিত্যানন্দ পাঠা কাটে ২২৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।