যাবিনি।' হাত মুখ ধুতি ধুতি হয়ে যাবিনি বাবা । তুমি যাও ।' ভাবীকে আবার তাড়া দেয় আফজাল ভাই । ভাবী রান্নাঘরের দিকে ছোটে । আফজাল ভাই আমার উদ্দেশে বলে, “সর্বনাশ অয়ে গেছে ভাইডি। বাবার আখড়া আগুন দিয়ে পুড়ায়ে দিছে । গুরু ভাইদের মারধর করিছে। আমি আরশাদ ফকিরের কাছে গিয়ে বসি। তিনি চোখ তুলে আমার দিকে তাকান, দু'চোখ তার সংযত জলের কুয়ো! আরশাদ ফকির, তার সাধনসঙ্গিনী আর আফজাল ভাইকে গাবতলী থেকে মেহেরপুরের বাসে তুলে দিয়ে রাস্তা পার হয়ে আমরাও ফেরার বাসে উঠে বসি। আমার চোখে ভাসে আরশাদ ফকিরের জল ছলছল দু'টি চোখ, কানে বাজে তাদেরকে সিটে বসিয়ে বাস থেকে নামার আছে, গাছতলা আর তিনতলা সবই আমাদের কাছে সমান, সবই আমাদের আনন্দধাম; তবে কি জানো বাবা, প্রাণে বড় আঘাত লাগে মানুষের এই সহিংসতা দেখে; একবার যেও তোমরা দু'জন ওই গাছতলাতেই ! বাউল-ফকিরদের ওপর এই হামলা, তাদেরকে উৎখাত করার কিংবা চুল-দাড়ি কেটে বা নিগ্রহের মাধ্যমে সংখ্যাগুরু সমাজে ফিরিয়ে নেবার অপচেষ্টা নতুন নয়; বহুকাল ধরেই এই অপচেষ্টা চলছে। কেবল বাউল-ফকির নয়, ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান ধর্মের শাসন- শোষণের বিরুদ্ধে যখনই যে নতুন ধর্ম বা উপধর্মের জন্ম হয়েছে কিংবা যে বা যারা ধর্মগুলির হাল ধরতে চেয়েছে তাদের সবাইকেই কম-বেশি শারীরিক কিংবা মানসিক নিপীড়ন সইতে হয়েছে। চতুর্দশ শতকে গৌড়ীয় বৈষ্ঞব ধর্মের প্রচার-প্রসারকালে শ্রী চৈতন্যকে কেবল মুসলমানদেরই নয়, ব্রাহ্মণ এবং হিন্দু সাজপতিদেরও প্রবল বাধার মুখে পড়তে হয়েছে। ব্যঙ্গ ক'রে তাকে বলেছে, ন্যাকা চৈতন্য” তার মাথার টিকির নাম দিয়েছে 'চৈতনটিকি'; নানাভাবে উত্যক্ত এবং ঠাট্টা-মশকরা করেছে। এতেও ক্ষান্ত হয় নি বিরোধীরা, চৈতন্যের পক্ষে এমন জনজোয়ার তৈরি হয় যে নিরামিষাশী চৈতন্যের দুর্নাম রটাতে ব্যঙ্গাত্মক গান লিখেও প্রচার করছে “কেহো বোলে, “এগুলা সকল নাকি খায়। চিনিলে পাইবে লাজ-দ্বার না ঘুচায় ॥” কেহ বোলে-“সত্য সত্য এই সে উত্তর। নহিলে কেমতে ডাকে এ অষ্টপ্রহর ॥” কেহ বোলে-“আরে ভাই মদিরা আনিয়া । সভে রাত্রি করি খায় লোক লুকাইয়া ॥” ২২৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।