Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আসরে, অর্থ না বুঝেই বাউল গানের বহিরঙ্গের সঙ্গে অঙ্গ নাচায় দুদ্দাড়। আমার ধারণা এদের বেশিরভাগই কিছু কিছু বাউলগানের গৃঢ অর্থ যদি জানতে পারে তাহলে হয়তো নাক সিটকাবে, মওলানাদের সঙ্গে গলা মিলিয়ে গালমন্দও করবে বাউলদের! আজকাল শহরে বাউল গানের কৃত্রিম শ্রোতা যেমনি তৈরি হয়েছে, তেমনি তৈরি হয়েছে কৃত্রিম বাউলও। কৃত্রিম শ্রোতা তৈরিতে কৃত্রিম বাউলরা অগ্রণী ভূমিকা পালন ক'রে থাকে । পুথিগত বিদ্যা আর আফজাল ভাইয়ের মাধ্যমে বাউল দর্শন সম্পর্কে যতোটুকু জেনেছি, তাতে অপছন্দের অনেক কিছুই আছে, আবার পছন্দের বিষয়ও আছে, আছে বিস্ময়েরও | আবির পাশ ফিরে শোয়। ওকে আমার ঈর্ধা হয়, ওর মতো যদি ঘুমাতে পারতাম! আরশাদ ফকির গান থামিয়ে কথা বলছেন। আফজাল ভাইও এতো সকালে উঠে পড়েছে? নাকি আরশাদ ফকির একা একাই কথা বলছেন! সম্ভবত তিনি ফোনে কথা বলছেন, আর একটু পরই তিনি আফজাল ভাইয়ের নাম ধ'রে ডাকতে থাকেন । কিছুক্ষণ নীরবতা, তারপর আবার আরশাদ ফকিরের কণ্ঠ, সর্বনাশ হয়ে গেছে বাবা । তোমার মারে ডাকো । আমাদের এক্ষুনি রওনা হতি হবি । তার কথা আমি স্পষ্ট শুনতে পাই, কণ্ঠে অকৃত্রিম বেদনা প্রচ্ছন্ন হয়ে ওঠে । আফজাল ভাই বলে, “কী অয়ছে বাবা? 'রাততিরি কারা যেন আখড়ায় আগ্তন দিয়েছে, ছেলেপেলেগ্তলোকে মেরেছে! 'হায় কপাল! বলেই আফজাল ভাই নীরব, নীরব আরশাদ ফকিরও । “তোমার মা'রে ডাকো বাবা, এক্ষুনি রওনা হই।' আফজাল ভাই ভাবীকে ডাকে । আমি চিৎ হয়ে শুয়ে থম মেরে তাকিয়ে থাকি টিনের চালের দিকে, কিন্তু অন্তরচক্ষুতে দেখতে পাই দাউ দাউ ক'রে জ্বলতে থাকা আখড়া, আরশাদ ফকিরের শিষ্যদের মার খাওয়া, তাদের আহাজারি-আর্তনাদ । অদ্ভুত সুন্দর একটি রাত পার করার পরই যে সকালটা এমন বিষন্নতায় ভ'রে উঠবে তা কে ভেবেছিল! সুস্বাদু মিষ্টি খাবার পরই মুখে ভীষণ তেতো স্বাদ পেলে যে অনুভূতি হয়, হৃদয় আপ্ুত করা রাতের পর আমার হৃদয়েও তেমনি বিপরীত অনুভূতি হচ্ছে এখন। আর শুয়ে থাকা চলে না। উঠে পড়ি, একবার ভাবি আবিরকে ডাকবো কিনা, তারপর মনে হয় থাক বেচারা আরেকটু ঘুমাক, উঠলেই তো খবরটা শুনে মনের শান্তি নষ্ট হবে। আমি দরজা খুলে বারান্দায় যাই, আরশাদ ফকির ব'সে আছেন খুঁটিতে হেলান দিয়ে, তার পাশেই আফজাল ভাই বসে। ঘুম থেকে উঠেই দুঃসংবাদ শুনে হতবিহ্বল হয়ে দীড়িয়ে আছেন আফজাল ভাইয়ের গুরুমা আর ভাবী । আফজাল ভাই ভাবীকে তাড়া দেয়, “জলদি দুডে ফ্যানাভাত চড়ায় দাও ।' ২২৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।