Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আর্টিজানে জিম্মি ঘটনার পর থেকেই মনটা বেশ বিচলিত ছিল, জঙ্গিদের হাতে জিম্মিদের নৃশংস হত্যার খবর জানার পর থেকে কাল সারাটা দিন মন খারাপের মেঘে হারিয়ে গিয়েছিলাম আমি । এমনিতেই আজকাল রাস্তায়-চলতে ফিরতে আতঙ্কে থাকি যে কখন পিছন থেকে চাপাতি নেমে আসে ঘাড়ে! আর এই ধরনের ঘটনা আশঙ্কা আরো বাড়িয়ে দেয়। নিজের কথা ভেবে যেমনি বিচলিত বোধ করি, তেমনি খারাপ লাগে খুন হওয়া মানুষের কথা ভেবে, তাদের পরিবারের কথা ভেবে । সেই মন খারাপ নিয়েই কাল সন্ধেয় এসেছি আফজাল ভাইয়ের বাড়িতে । আফজাল ভাইয়ের গুরু আরশাদ ফকিরের সান্ধ্য পেয়ে মন খারাপের মেঘ কখন যে ভেসে গেছে তা নিজেও টের পাই নি, যেন এক অন্য জগতে প্রবেশ করেছিলাম কাল! সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি দুই ভাগে গান আর তত্ব আলোচনা শুনে দারুণ কেটেছে! প্রথম ভাগ সন্ধ্যা থেকে তারাবি নামাজের আগ পর্যন্ত আফজাল ভাইয়ের বাড়িতে; তখন আফজাল ভাইয়ের গুরু আরশাদ ফকির আর গুরু মা'কে কেন্দ্র ক'রে আমি, আবির আর আফজাল ভাইয়ের পরিবার ছাড়াও ছিল আশপাশের কয়েকজন সঙ্গীত পিপাসু মান্ুষ। আর দ্বিতীয় ভাগ খাওয়া-দাওয়ার পর তুরাগের বুকে নৌকায় ভাসতে ভাসতে; আরশাদ ফকিরকে কেন্দ্র ক'রে আফজাল ভাই, আমি আর আবির । আমি আর আবির যে আধ্যাত্মিকতায় বিশ্বাসী তা নয়, আমরা দু'জনই ভিন্ন চিন্তার জগতের বাসিন্দা হলেও এসেছি গান আর কিছু তত্বকথা শুনতে, একজন বাউলকে কাছ থেকে দেখতে, বাউল দর্শন সম্পর্কে কিছু জানতে । আমরা বাউল-ফকির দর্শনের খুব যে ভক্ত তাও নয়, বরং অন্যান্য ধর্মের মতোই বাউল-ফকিরদের কিছু কুসংস্কার আমরা অপছন্দ করি। বাউল-ফকির দর্শন সম্পর্কে আমি কিছু কিছু পড়াশোনা করেছি, যদিও পুথিগত বিদ্যার মাধ্যমে বাউল-ফকির দর্শনের নিগুঢ তত্ত্ব সম্পর্কে গভীরভাবে জানা একেবারেই অসম্ভব । এটা কেবল দিনের পর দিন বাউল-ফকিরদের সঙ্গলাভ আর প্রত্যক্ষভাবে তাদের জীবনাচার অবলোকন করার মাধ্যমেই সম্ভব। তা ব'লে ইদানিং কালের অধিকাংশ যুবকদের মতো শুধুমাত্র হুজুগে গা ভাসিয়ে গানের তালে উদ্দাম নাচতে বা দেহ দোলাতেও আসি নি। বই পণড়ে আর আফজাল ভাইয়ের মাধ্যমে সমুদ্রের বারিবিন্দুর মতো হলেও বাউল-ফকিরি ভাষা কিছু রপ্ত করেছি। আগে তো গানের কথায় অমাবস্যা শব্দটি শুনলে চোখের সামনে চটবাড়ির কাছে বাক নেওয়া তুরাগ । কিন্তু এখন অমাবস্যা মনে বিস্ময় জাগায়, বাকা নদী শরীরে জাগায় শিহরণ! অনেক বাউল গানের অন্তর্গত দর্শন বা চিন্তার সঙ্গে আমি একমত না হলেও কিছু গান ভাল লাগে, হৃদয় স্পর্শ করে। আবার অনেক গান আমি বুঝিও না। কেননা বাউল গানের শরীর দেখে অন্তর বোঝা যায় না। শব্দের আস্তিনে লুকোনো থাকে গ্তপ্ত অর্থ । আজকাল শহরের তথাকথিত আধুনিক যুবকদের মধ্যে বাউল গানের প্রতি এক কৃত্রিম উন্মাদনা দেখতে পাই; অনেকে যে আগ্রহ নিয়ে ডিজে পার্টিতে যায় সেই একই আগ্রহ নিয়ে যায় বাউল গানের ২২২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।