Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আধো ঘুমের মধ্যে গুনগুন সুরের গান কানে ভেসে এলে মনে হয় আমি কোথায়? রাতে কি কম্পিউটার কিংবা মোবাইলে গান চালিয়েই ঘুমিয়ে পড়েছি? আর তারপরই ঘুমের কুয়াশা কাটে যখন পিঠের নিচের অনভ্যন্ত বিছানা আর মাথার নিচের বালিশটাকে অনুভব করি। চোখ বুজে থাকলেও অধোচেতন থেকে পুরোপুরি চেতনে আমি । গানের সুর ছাড়াও কানে ভেসে আসে পাখপাখালির কিচির-মিচির, মোরগের বাগ, ক্ষণে ক্ষণে হাতি আর সিংহের ডাক! এখান থেকে চিড়িয়াখানা খুব কাছেই, তাই চোখ বুজে কান পাতলে অরণ্যে উপস্থিতির অনুভূতি হয়। ভাল ঘুম হয় নি আমার, আসলে নতুন জায়গায় আমি ভাল ঘুমাতে পারি না, ঘুম গভীর হয় না, আর মাঝে মাঝেই ভেঙে যায় ঘুম । চোখ খুলে মাথার কাছের জানালা দিয়ে বাইরে তাকাই, এখন প্রায় সকাল, এখানে-ওখানে ঘাপটি মেরে থাকা অন্ধকার উবে যাচ্ছে ক্রমশ দৃষ্টি গুটিয়ে আনি বিছানায়, আবির ঘুমোচ্ছে। বাইরে থেকে ভেসে আসছে গুনগ্তন সুরে গাওয়া আরশাদ ফকিরের গান। আমরা ঘুমিয়েছি মাঝরাতের পর, অথচ এতো সকালে উঠে পড়েছেন তিনি! গভীর রাতে ঘুমোলেও বাউল-ফকিরদের দেহঘড়ি কী ভোরবেলায় জাগিয়ে দেয়? কি জানি! সেদিন আফজাল ভাই আমাকে যে ভাল খবরটি শোনাতে চেয়েছিল তা হলো তার গুরু আরশাদ ফকিরের আসার খবর। তিনি কিশোরগঞ্জ গিয়েছিলেন, শিষ্যের পীড়াপীড়িতে ফেরার সময় তার বাড়িতে চরণধুলি দিতে রাজি হন। খবরটি শোনার পর থেকেই আমি কিন্তু কখনোই সংসারত্যাগী কোনো বাউল-ফকিরের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ করার সুযোগ হয় নি আমার; সে কারণেই আমার আগ্রহ ছিল তুঙ্গে। শাশ্বতীদি, পরাগদা আর আবিরকেও বলেছিল আফজাল ভাই। কিন্তু শাশ্বতীদি অফিসের কাজে ঢাকার বাইরে আর সকালে পরাগদার কলেজে পরীক্ষা থাকায় আসতে পারে নি। এসেছি আমি আর আবির । পরশু সন্ধ্যায় হলি ২২১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।