কতো ধর্মান্ধ, কতো মাদ্রাসা পড়ুয়া, কতো ইসলামী জঙ্গি যে ব্লগ ব্যবহার ক'রে তাদের উত্ব আদর্শ প্রচার করে তার কোনো খবরই এরা জানেন না, কেবল জানেন ব্লগার মানেই নাস্তিক! আমাদের সামনের বাড়ির রহমান চাচা একদিন বাবাকে বলেছেন, “একটা মাত্র ছেলে আপনার, অথচ ছেলেটাকে মানুষ করতে পারলেন না আজাদ ভাই। ফাহাদ কতো ভাল ছেলে, নামাজ-কালাম পড়ে, আদব-কায়দা জানে; আপনার ছেলে রাস্তায় দেখা হ'লে সালাম-আদাবও দেয় না। অথচ দুইজন একই বাড়ির ছেলে ।” সেদিনও চাচা আর ফাহাদ বাবার সঙ্গে ছিল। আমি স্পষ্ট কল্পনা করতে পারি আমার বাবার সেই অসহায়-করুণ মুখ। আমি অনুভব করতে পারি বাবার বুকের ব্যথা । আবার চাচার গর্বিত মুখও আমার অকল্পনীয় নয়। বাবা এখন নামাজ পড়ার পর পারলে যেন পালিয়ে আসেন! আমাদের কোনো আত্মীয়-স্বজনের বিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানেও বাবা আজকাল যান না। আর আমি তো সেই কবে থেকেই এসব অনুষ্ঠান বর্জন করেছি। এখন সকল প্রকার নিমন্ত্রণ রক্ষা করেন মা আর ছোট আপু । আমি জানি যে বাবার এইসব অনুষ্ঠান উপেক্ষা করার কারণ আমি; আত্রীয়স্বজন বা পরিচিতজনরা আমার বিষয়ে বাবাকে বিব্রত প্রশ্ন, পরামর্শ, সহমর্মিতা প্রকাশ করবে তাই বাবা এসব অনুষ্ঠান উপেক্ষা করেন। মাকেও এসব পরিদ্থির মুখোমুখি হতে হয়, কিন্তু কেউ না গেলে আত্মীয়তা রক্ষা হয় না, তাই বাধ্য হয়েই মাকে যেতে হয়। বাবা-মাকে এই সংকট থেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে আমার ধার্মিক হওয়া এবং নামাজ-রোজা রাখা; কিন্তু আমার পক্ষে তা একেবারেই অসম্ভব । তাই এই সংকটের সমাধান বাবা-মাকেই করতে হবে। এই সংকটের একমাত্র সমাধান প্রতিবাদ করে মানুষের মুখ বন্ধ করা, কিন্তু বাবা-মা কখনোই তা করেন না, কোনোদিন করবেনও না; কারণ মানুষের এইসব অন্যায় আচরণই তাদের কাছে স্বাভাবিক মনে হয়। ফলে বাবা-মাকে বারবার মাথা নিচু ক'রে মানুষের অপমান হজম করতে হয়। আরো অনেক বিষয়ে। বীজগণিতের সূত্রের মতো আমাদের দেশে বিশ্বাসেরও কিছু সুত্র আছে, বিপুল সংখ্যক মানুষের সেই সূত্র মুখস্থ-আত্মস্থঃ তাদের ধারণা এটাই নির্ভুল সুত্র এবং একমাত্র এই সুত্র দিয়েই জীবনের অংকের উত্তর সঠিকভাবে মেলানো সম্ভব, সহি মুসলমান হওয়া সম্ভব। হাজার যুক্তি-প্রমাণ দিয়েও তাদেরকে বোঝানো যায় না যে এই সূত্রের চেয়েও নির্ভুল সুত্র আছে! আমি বাদে আমাদের পরিবারের সকল সদস্যেরই এই সূত্র মুখস্থ এবং আত্মন্থ। আমাদের পরিবারে নতুন কোনো সদস্যের জন্ম হ'লে ছোট থেকেই বারবার শুনতে শুনতে সূত্রগুলো তাদের মগজে গেঁথে যায়, তারপর আত্মস্থ ক'রে ফেলে । সূত্রগুলো হচ্ছে- আওয়ামীলীগ+বামপন্থী বিরোধী বিএনপি+জামায়াত প্রেমী বঙ্গবন্ধু বিদ্বেী-জিয়া প্রেমী ২২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।