Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

উপহারস্বরূপ; বরং নারীদের সম্মান করার কথা, নারীসঙ্গ ও সম্পদ বর্জনের কথা বলা হয়েছে কোনো কোনো ধর্মগ্রন্থে। প্রাচ্যের কোনো ধর্ম প্রবর্তক ভিন্ন ধর্মাবলম্বীদেরকে ম্ব-ভূমি থেকে উৎখাত করতে উদ্যোগী হন নি বা তাদের ধ্বংস কামনা করেও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন নি। মধ্যপ্রাচ্যেও ইহুদি কিংবা পৌত্তলিকদের আচার অনুষ্ঠান আর রীতি-পদ্ধতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে, সমাজব্যবস্থা ও জীবনাচারে সত্য এবং নৈতিকতার ঘাটতি দেখে, সমাজ এবং ধর্ম সংস্কারে উদ্যোগী হন যীশু । মুহাম্মদও বহুম্বরবাদী কোরাইশদের পৌন্তলিকতা এবং সনাতন সংস্কৃতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন এবং উপলব্ধি করেন মূর্তিপূজার অসারতা সম্পর্কে। তার মতো পিতৃ-মাতৃহীন অনাথ এক নিরক্ষর অন্তর্মখী বালক; যার বাল্যকাল কেটেছে অনাদরে-অবহেলায় দরিদ্র চাচার আশ্রয়ে, উটের রাখাল হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাকী সময় অতিবাহিত হয়েছে অবলা উটের সঙ্গে রুক্ষ মরুভূমিতে; শৈশব থেকেই যিনি কোরাইশদের পুজা-পার্বণের সঙ্গে পরিচিত, পাম বাগানে পাথরের দেবী ওজ্জাকে কেন্দ্র ক'রে বৃত্তাকারে ঘুরে পূজা করা দেখে অভ্যন্ত অভ্যন্ত আরবের বিভিন্ন গোত্রের মানুষকে সুখ, সমৃদ্ধি ও মুক্তির আশায় কাবাঘরের বিভিন্ন মূর্তি এবং কৃষ্ণপাথরকে কেন্দ্র ক'রে বৃত্তাকারে ঘুরে পূজা দিতে দেখে; শৈশব, কৈশোর এবং যৌবনে তিনি নিজেও এসব পুজায় অংশ নেন, দেব-দেবী সমৃদ্ধ কাবাঘর প্রদক্ষিণ করেন; এমন এক পরিবেশে বেড়ে ওঠা মানুষ জীবনের একটা পর্যায়ে স্বগোত্রীয়- সনাতন চিন্তা ঝেড়ে ফেলে উপলব্ধি করেন যে পাথরের দেব-দেবীকে পূজা করা অসারতামাত্র; নিঃসন্দেহে এটা তার চেতনার উত্তরণ এবং প্রগতিশীল মনক্কতার পরিচয়, যা প্রশংসনীয় । এমন নয় যে আরব সমাজে তখন পৌত্তলিকতা বিরোধী বা একেশ্বরবাদের ধারণা ছিল না; ইনুদি-খিষ্টান ধর্ম তো ছিলই, এছাড়াও আদ গোত্রের হুদ নবী, মিদিয়ান গোত্রের শুয়েব নবীও পৌন্তলিকতার বিরোধী ছিলেন। আরবের অনেক কবি ছিলেন; যেমন-কবি কাসা বিন সায়িদা আল ইয়াদি, কবি আমর বিন ফজল, কবি লবীদ; এরা সকলেই পৌন্তলিকতার বিরোধী ছিলেন, মূর্তিপূজার কুসংস্কার থেকে মানুষকে বের ক'রে আনার জন্য পৌন্তলিকতা বিরোধী কবিতা লিখতেন এবং সেসব কবিতা ওকাজের মেলার কবিতা সম্মেলনে আবৃত্তিও করতেন। কিন্তু এজন্য পৌন্তলিকরা তাদেরকে হত্যা করে নি, আবার তারাও মূর্তি পূজার অপরাধে পৌত্তলিকদেরকে শারীরিকভাবে নিগ্রহ করেন নি। মুহাম্মদ মূর্তিপূজার মতো সনাতন ধমীয়ি বিশ্বাস এবং কুসংস্কার জীর্ণ পোশাকের মতো পরিত্যাগ ক'রে নতুন পথের অনুসন্ধানে নামেন। বাল্যকালে তিনি একবার তার চাচার সঙ্গে সিরিয়া যান, মক্কা থেকে অপেক্ষাকৃত অগ্রসর এবং আলোকিত সিরিয়ার মানুষ ও তাদের ২১৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।