ছিলেন লিচ্ছবী নৃপতি চেতকের বোন। যৌবনে তিনি যুবরাজ হিসেবে শিক্ষা গ্রহণ এবং যশোদা নামে এক নারীকে বিয়ে করেন; তাদের এক কন্যা সন্তান হয়। গৌতম বুদ্ধের মতো তিনিও সংসারে প্রশান্তি খুজে পান নি। ফলে তার পিতা-মাতার মৃত্যুর পর ত্রিশ বছর বয়েসে তিনি সংসার ত্যাগ ক'রে তপস্যার জীবন বেছে নেন, প্রথম দিকে বন্ত্র পরিধান করলেও তপস্যা শুরুর তেরো মাস পর থেকে বাকি জীবন নগ্ন অবস্থায় অতিবাহিত করেন। তিনি কঠোর কৃচ্ছসাধনের পথ বেছে নেন। বলা হয়ে থাকে যে তিনি তপস্যার ত্রয়োদশ বছরে বর্ধমান কৈবল্য বা বিশুদ্ধ জ্ঞান ও নির্বাণ লাভ করেন। কৈবল্যজ্ঞান লাভের মাধ্যমে তিনি সুখ-দুঃখ জয় করেন, এজন্য তাকে জিন এবং তার অনুসারীদেরকে জৈন বলা হয় । দীর্ঘ ত্রিশ বছর তিনি গাঙ্গেয় উপত্যকার বিভিন্ন জনপদে পরিব্রাজন এবং তার ধর্মমত প্রচার করেন। মুক্তিলাভের উপায় হিসেবে মহাবীর তিনটি পথের নির্দেশ দেন যা ত্রিরত্ব হিসেবে পরিচিত-সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ । জৈন ধর্মও অহিংস, বৌদ্ধ ধর্মের মতোই জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নৃূপতি, বণিক এবং বহু সাধারণ মানুষ জৈন ধর্মে দীক্ষিত হন। তথাপি মহাবীর ধর্ম প্রচারের জন্য তাদেরকে জবরদত্তিমূলক বা নৃশংসপথে চালিত করেন নি; ধর্ম প্রচারের ক্ষেত্রে তিনি নিজে যেমনি উগ্রপন্থা অবলম্বন না ক'রে অহিংস পথ বেছে নেন, তেমনি তার অনুসারীদেরকেও উ্পথে ঠেলে না দিয়ে অহিংস পথই দেখান। ভারতবর্ষের আরো দুটি উল্লেখযোগ্য ধর্ম-বৈষ্ঞব এবং শৈব ধর্ম । দুটো ধর্মই একেশ্বরবাদী- ভক্তিবাদী। পশ্চিম ভারতের অধিবাসীরা বৈদিক দেবতাদের মধ্য থেকে বিষ্ত্রকে বেছে নেন সর্বশক্তিমান একেশ্বর হিসেবে । বৈষ্ণব ধর্মের অনুসারীরাও ব্রাহ্মণ্য ধর্ম কিংবা অন্য কোনো ধর্মকে উৎখাতের চেষ্টা করে নি; বৈষ্ণবরা অন্য ধর্মের বিরুদ্ধে অন্তর হাতে তুলে নেওয়া দূরে থাক, অন্য ধর্মের ধ্বংস কামনা ক'রে কোনো প্রকার উষ্কানিমুলক বক্তব্য সম্বলিত পুস্তকও লিপিবদ্ধ করে নি। তারা অহিংসভাবে নিজেদের ধর্ম পালন করে। শৈব ধর্মের অনুসারীরা শিবের উপাসক। সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষে পূজিত হচ্ছে শিব । শৈব ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম প্রসারের জন্য জোরপূর্বক অন্য কোনো ধর্মের মানুষকে ধর্মান্তরিত বা হত্যার পথ অবলম্বন করে নি। উপরোক্ত ধর্ম ও দর্শন সমূহ ছিল প্রচলিত ধর্ম এবং প্রথার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ, কিন্তু এর প্রচার ও প্রসারে ধর্ম প্রবর্তক এবং দার্শনিকগণ ছিলেন অহিংস । নিজের ধর্ম এবং দর্শন প্রচারে তারা কেউ-ই হাতে অস্ত্র তুলে নেন নি। আবার তাদের ধর্মগ্রন্থ কিংবা দর্শনের কোথাও বলা নেই যে ভিন্ন ধর্মাবলম্বী অথবা ভিন্ন মতাবলম্বীদের ধর্মান্তরিত বা মতান্তরিত করতে হবে; অন্যথায় তাদেরকে হত্যা করতে হবে। প্রাচ্যের কোনো ধর্মগ্রন্থে বলা হয় নি যে-ভিন্ন ধর্মাবলম্বী বা অবিশ্বাসীদেরকে তুমি মারছো না, মারছে ঈশ্বরঃ তুমি তো উপলক্ষ্য মাত্র । কোনো ধর্মগ্রন্থ অনুসারীদের উদ্দেশে লেখা নেই যে ভিন্নধর্মাবলম্বীদেরকে পরাজিত ক'রে তাদের নারী, শিশু ও ধন-সম্পদ ভোগ করবে, এগুলো ঈশ্বর তোমাদেরকে দান করেছেন ২১৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।