নিত্য একরস মানলে তার পরিশুদ্ধি বা মুক্তির প্রশ্নই ওঠে না। যেখানে ব্রাহ্মণদের কাছে জীবনাচার-ধর্মাচারের ক্ষেত্রে বেদ-ই একমাত্র প্রমাণ্য গ্রন্থ এবং বেদ বাক্যই শেষ কথা; সেখানে বুদ্ধ কোনো গ্রন্থকে ্বতঃ প্রমাণ হিসেবে স্বীকার না করার উপদেশ দেন, অন্যথায় বোধবুদ্ধি ও অভিজ্ঞতা মূল্যহীন হয়ে পড়ে । আড়াই হাজার বছর আগে প্রাচ্যভূমিতে দীড়িয়ে তিনি যে সাহসী এবং সত্য বাণী উচ্চারণ করেন, আজ এতোকাল পরেও সেই একই ভূমির বিপুল সংখ্যক মানুষ ওই সাহসী এবং সত্য বাণীর মর্মোদ্ধারে ব্যর্থ! আর ব্যর্থ বলেই আজও ধর্মের নামে রক্তে রঞ্জিত হচ্ছে প্রাচ্যভূমি | বিজ্ঞানের এই অগ্রসর যুগে বুদ্ধের কোনো কোনো মতের সঙ্গে অনেকের ভিন্নমত থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক; কিন্তু তৎকালীন সময়ে সমাজ সংস্ষারে তার ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই, স্বীকার করতেই হবে যে বিজ্ঞানের অনগ্রসর সেই যুগে কুসংক্ষারাচ্ছন ব্রাহ্মণ্য ধর্মের শোষণের বিপরীতে দাড়িয়ে বুদ্ধ মানব সভ্যতাকে আলোর পথ দেখান । ব্রাহ্মণ্য ধর্মের নিপীড়নের হাত থেকে মুক্তির পথ দেখান মানুষকে, যদিও সবাই যে পুরোনো প্রথা ঝেড়ে ফেলে বুদ্ধের দেখানো পথে আসে তা নয়; যারা আসে তারা সাহসী। কিন্তু বুদ্ধের মৃত্যুর কিছুকাল পর থেকেই অন্তর্দন্বের ফলে বৌদ্ধধর্মে অবক্ষয় শুরু হয়। কালক্রমে অনেক ক্ষেত্রে ব্রান্মণ্য ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং ফিরে আসে কিছু কিছু ব্রান্মণ্য কুসংস্কার, যা একদা বুদ্ধ বর্জন করেন। বুদ্ধের আদর্শ এবং নতুন দর্শনে মুগ্ধ হয়ে অনেক নৃপতি, ধনী বণিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন; তিনি তাদেরকে প্ররোচিত ক'রে ব্রাহ্মণ্য ধর্ম উৎখাত এবং নিজের ধর্ম বিস্তারে ব্রান্মণ্য ধর্মাবলম্বীদেরকে জোর পূর্বক ধর্মান্তরিত করার প্রয়াস চালাতে পারতেন, ব্রান্মণ্য ধর্ম নির্মল করার জন্য ব্রাহ্ণদেরকে হত্যার নির্দেশ দিতে পারতেন; নৃপতিদেরকে প্রলুব্ধ করতে পারতেন ক্রাহ্মণ্য ধর্মাশ্রয়ী রাজ্যসমূহ আক্রমণ ক'রে সম্পদ ও নারী লুষ্ঠন, ক্রীতদাস সংগ্রহ এবং রাজ্যের দখল নিতে; কিন্তু তিনি তা করেন নি। তিনি কেবল সত্য, ন্যায় এবং অহিংস পথে তার ধর্ম প্রচার করেন। বৌদ্ধধর্মের মতো জৈন ধর্মও আত্মপ্রকাশ করে মধ্য গাঙ্গেয় উপত্যকায়। পার্শ্বনাথকে জৈনধর্মের তেইশ তম তীর্থক্কর বলা হলেও তার পূর্বের বাইশজন এঁতিহাসিক চরিত্র নন। পার্শনাথকেই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয়। পার্শনাথ ছিলেন বেনারসের রাজা অশ্বসেনের পুত্র। তিনি বিবাহিত ছিলেন। ত্রিশ বছর গৃহে থাকার পর তিনি কঠোর তপস্যার পথ বেছে নেন। জৈন ধর্মের প্রসারে তিনি খুব বেশি ভূমিকা রাখতে পারেন নি। বাংলার সম্মেত পর্বতে তার মৃত্যুর হয়। তার মৃত্যুর আড়াইশো বছর পর জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর হিসেবে আবির্ভাব হয় মহাবীরের। আনুমানিক শিষ্টপূর্ব ৫৪০ অন্দে মহাবীর বৈশালীর কুগ্ুথামের এক ক্ষত্রিয় পরিবারে জনুগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতার মতো তার পিতা সিদ্ধার্থও ছিলেন কুগুথামের জ্ঞাতৃক নামক একটি ক্ষুদ্র গোষ্ঠীর প্রধান আর তার মাতা ত্রিশলা ২১৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।