Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

উত্তর। একসময় উপলব্ধি করেন যে কৃচ্ছসাধনে কেবল দেহ ক্ষয় হয়; দুঃখ লাঘব হয় না, অন্তরের প্রশান্তি মেলে না। এক পর্যায়ে সকল সঙ্গ ত্যাগ ক'রে একা একা ঘুরতে থাকেন আর পিপল্‌ গাছের নিচে উনপঞ্গাশ দিন ধ্যান করার পর তার আত্মোপলন্ধি হয়, নিজেই খুঁজে পান নিজের প্রশ্নের উত্তর। অনুধাবন করতে পারেন মানুষের দুঃখ-কষ্টের কারণ এবং তা থেকে মুক্তি উপায় সম্পর্কে । এরপরই তিনি তার আদর্শ এবং দর্শনের প্রচার শুর করেন। ধর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে । সনাতন ধর্মবিশ্বাপীদের মাঝে নিশ্চয় তিনি তার ধর্ম প্রচারে কিছু বাধার সম্মুখীন হন। কিন্তু তিনি কখনোই উগ্ঘতার পথ বেছে নেন নি, তিনি বেছে নেন অহিংসার পথ ব্রান্মণ্য ধর্ম যেখানে যজ্ঞের নামে অবাধে গো-হত্যা ক'রে চাষাবাদ তথা কৃষি এবং বাণিজ্যের ব্যাপক ক্ষতিসাধন করছিল, সেখানে তিনি ব্রাহ্ণদের গো-হত্যার বিরুদ্ধাচারণ ক'রে জীবের প্রতি অহিংসার বাণী প্রচার করেন। ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসারের ফলে সুদের বিনিময়ে অর্থলগ্নির প্রয়েজনীয়তা অনুভূত হলেও ব্রান্মণ্য ধর্মে সুদের ব্যবসা ছিল ঘৃণিত এবং সুদ গ্রহীতাদের হাতে ব্রাহ্মণদের অন্নভক্ষণ নিষিদ্ধ থাকলেও বাস্তববুদ্ধি সম্পন্ন বুদ্ধ বাণিজ্যের প্রয়োজনে অর্থলগ্নিকে খারাপ চোখে দ্যাখেন নি। বাণিজ্যের প্রয়োজনে তখন বণিকদের সমুদ্রযাত্রার প্রয়োজনীয়তা দেখা দিলেও বৈদিক গ্রন্থগুলোতে এ সম্পর্কে বিধিনিষেধ আরোপ থাকায় ব্রাহ্মণরা সমুদ্রযাত্রার স্বীকৃতি দেয় নি। কিন্তু বুদ্ধ তার ধর্মে এমন নিষেধাজ্ঞা আরোপ করেন নি। বৈদিক ধর্মানুসারে ব্রাহ্মণরা যেখানে নারীদের ওপর নানা রকম বিধিনিষেধ আরোপ ক'রে তাদের পায়ে শিকল পরিয়েছি, বুদ্ধ সেখানে নারীদের জন্য পৃথক মঠ স্থাপন ক'রে নারী স্বাধীনতার এক বৈপ্লবিক দৃষ্টান্ত স্থাপন করেন। সংঘ বা বিহার পরিচালনার ক্ষেত্রে বুদ্ধ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ ঘটান। নির্দিষ্ট অঞ্চলের বিহারগুলোর অন্তর্ভুক্ত ভিক্ষুদের ভোটের মাধ্যমে বিহারের সভাপতি নির্বাচিত হয়। এমনকি ভিক্ষুদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে উপসমিতি গঠন করা হয়। শিক্ষা এবং সংস্কৃতির বিকাশে বিহারগুলি অগ্রণী ভূমিকা পালন করে। উত্তরকালে এই বিহারগুলোকে কেন্দ্র ক'রে বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, যার একটি বিহারের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। তৎকালীন সমাজ-সভ্যতার অগ্রগতিতে এই বিশ্ববিদ্যালয়গুলো প্রাচ্যের গৌরবোজ্জ্বল জ্ঞানগীঠ হিসেবে মাথা তুলে দীড়ায় । কিন্তু দুর্ভাগ্য প্রাচ্যবাসীর, সভ্যতার কলঙ্ক মুসলিম আগ্রাসন ধ্বংস করে সমস্ত জ্ঞানপীঠ। তৎকালীন সময়ে যেখানে সমাজের বুকে জগদ্বল পাথরের মতো চেপে বসে ছিল ব্রাহ্মণ্য ধর্ম, সেখানে ব্রাহ্মণ্য ধর্মের বিপরীতে গৌতম বুদ্ধের এই অহিংস ধর্ম প্রচার এবং সমাজ সংস্কার ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তকারী দৃষ্টান্ত। যেখানে ব্রান্মণরা ঈশ্বরের নামে বিবিধ যাগযজ্ঞে ব্যস্ত; সেখানে বুদ্ধ ঈশ্বরকে অস্বীকার করার কথা বলেন, অন্যথায় “মানুষ স্বয়ং নিজের প্রভু এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। যেখানে ব্রাহ্মণরা আত্মা-জন্ান্তর ইত্যাদি জুজুর ভয় ২১৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।