আমরা যদি একটু পিছন ফিরে প্রাচ্যের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে খখ্ৈদিক যুগে (খেষ্টপূর্ব ১৫০০-খিষ্টপূর্ব ১০০০ অব্দ) বৈদিক ধর্মের শোষণ-শাসনের বিপরীতে দাড়িয়ে বেদকে অস্বীকার পূর্বক বস্তুকে চরম সত্য জ্ঞান ক'রে বস্তুবাদী দর্শনের প্রচার করেন বৃহস্পতি লৌক্য। কিন্তু তিনি নিজের দর্শন প্রচারে সন্ত্রাসের পথ বেছে নেন নি, যুক্তিতর্কের পথ বেছে নেন। পরবর্তী বৈদিক যুগে হেষ্টপূর্ব ১০০০- খিষ্টপূর্ব ৬০০ অব্দ) পুরোহিততান্ত্রিক ব্রান্মণ্য ধর্মের (বরাহ্মণ্য ধর্মের পূর্ববরতীরূপ বৈদিক ধর্ম এবং পরবর্তীর্িপ হিন্দু বা সনাতন ধর্ম) শোষণ-শাসন এবং যজ্ঞকেন্দ্রিক আচার-সর্বন্ব ধর্মানুষ্ঠানের প্রতি অনেক মানুষ বিরক্ত এবং বীতশ্রদ্ধ হয়ে ওঠে । এসময় এবং এর কিছু পরে ব্রাহ্মণ্য ধর্মের বিপরীতে আত্মপ্রকাশ করে অনেক ধমীয়ি মতবাদ বা দর্শন; যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বৈষ্ঞব ধর্ম, শৈব ধর্ম, আজীবিক ধর্ম। এ যুগেই বৈদিক ব্রাহ্মণ খষি আর পুরোহিতদের চিন্তা এবং আধিপত্যে প্রবলভাবে ধাক্কা মারে চার্বাক দর্শন । যে যুগে ব্রাহ্মণরা ছিল প্রবল প্রতাপশালী, ধূর্ত ব্রাহ্মণরা নিজেদের স্বার্থ চরিতার্থ ও অন্যান্য বর্ণের মানুষের ওপর প্রভাব বিস্তার করতে 'কর্মফলবাদ' ও 'জন্মান্তরবাদ' নামে নতুন এক আধ্যাত্মিক তত্তের উন্মেষ ঘটায় এবং এই তত্রের প্রচার ক'রে মানুষের ভেতরে ঢুকিয়ে দেয় পরকালের ভয়। সেই যুগে দাড়িয়ে চার্বাকরা উচ্চারণ করেন বিশ্ব সৃষ্টিতে প্রকৃতির ভূমিকাই মৃখ্য; ঈশ্বর, পরলোক, পুনর্জন্ম বা জন্মান্তর ব'লে কিছু নেই; মৃত্যুর পর মানুষের কোনো অস্তিত্ব থাকে না। বেদবিশ্বাসী মানুষের মাঝে তারা এই নাস্তিক দর্শন প্রচার করেন। মুলত চার্বাকরা বৃহস্পতি লৌক্য'র মতানুসারী, বৃহস্পতি লৌক্য-ই চার্বাক মতের আদি প্রবর্তক । বৃহস্পতি লৌক্য'র মতোই চার্বাকরাও তাদের দর্শন প্রচারের ক্ষেত্রে সহিংসতার পথ অবলম্বন ক'রে হাতে তরবারি তুলে নেন নি, নিজেদের প্রভাব বিস্তারের জন্য ব্রাহ্মণ বা ভিন্ন ধর্মাবলম্বী কোনো মানুষকে হত্যা করেন নি। তারা বেদজ্ঞ খষিদের সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত হন। ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদস্বূপ মধ্যগাঙ্গের উপত্যকায় আত্মপ্রকাশ করে বৌদ্ধধর্ম, এর প্রবর্তক গৌতম বুদ্ধ (আনুমানিক খিষ্টপূর্ব ৫৬৬- খিষ্টপূর্ব ৪৮৬ অব্দ)। তিনি ছিলেন ক্ষত্রিয় সন্তান, পূর্বে তার নাম ছিল সিদ্ধার্থ । তার পিতা শুদ্ধোধন ছিলেন নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তর শাক্য নামে একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রধান। শাক্যরীতি অনুযায়ী সিদ্ধার্থও শৈশবেই অস্ত্রশিক্ষা, অশ্ব ও রথচালা শেখেন। বিয়ে করেন যশোধরাকে। কিন্তু বৈভবের জীবন তার অন্তরে প্রশান্তি এনে দিতে পারে নি। উনত্রিশ বছর বয়সে যেদিন তার পুত্র রাহলের জন্ম হয় সেদিনই স্ত্রী-পুত্র, ঘর-সংসারের মায়া ত্যাগ ক'রে পরিব্রাজকের জীবন বেছে নিয়ে পথে পা বাড়ান। নিজের ভেতরে রাশি রাশি প্রশ্ন নিয়ে ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়, সাধু সন্যাসীর শিষ্যত্বও গ্রহণ করেন, কৃচ্ছসাধন করেন, কিন্তু মেলে নি তার প্রশ্নের ২১৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।