Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের অদম্য কৌতুহল আর রাশি রাশি প্রশ্নের চাপ বহন করেছেন; লব্ধ দর্শন দিয়ে কেউ কেউ সন্তুষ্ট হয়েছে, কেউবা হয় নি। হয় নি বলেই নতুনের পাশাপাশি পুরনো সনাতন ধর্ম আজও টিকে আছে। স্ব স্ব ধর্ম ও সমাজের প্রতি ধর্মপ্রবর্তক বা দার্শনিকদের এই প্রতিবাদী মানসিকতার প্রতি আমি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল সমাজের সেইসব মানুষের প্রতিও যারা এইসব নতুন ধর্ম বা দর্শন দ্বারা প্রভাবিত হন নি কিন্তু মুকুলেই বিনষ্ট না ক'রে বেড়ে উঠতে দিয়েছেন। যদিও সর্বদা ধর্ম প্রবর্তক বা দার্শনিকদের পথ মসৃণ ছিল না। সেই সমাজের সেইসব মানুষকে ধন্যবাদ জানাতেই হয় এজন্য যে তারা যদি ধর্ম বা দর্শন প্রচারের শুরুতেই বুদ্ধ, পার্শ কিংবা মহাবীর, বৃহস্পতি লৌক্য, যীশু, মুহাম্মদ, গুরু নানকসহ অন্যান্যদেরকে হত্যা করতো; তবে নতুন ধর্ম ও দর্শনের উদ্ভবই হতো না। নতুন চিন্তা, নতুন দর্শনের পথ উন্মুক্ত রাখতে হবে। নতুন দর্শনের পথ যেমনি রুদ্ধ করা যাবে না, তেমনি পেশিশক্তির প্রয়োগে পুরনো দর্শনকে ধ্বংস করার প্রচেষ্টাও ত্যাগ করতে হবে । পুরনো এবং নতুন উভয় দর্শন-ই থাকবে, যার যে দর্শন ভাল লাগবে সে সেটাই গ্রহণ করবে; গ্রহণ করা বা না করা ব্যক্তির স্বাধীনতার উপর নির্ভরশীল । পৃথিবী বৈচিত্র্যময়, একই সময়ে কোথাও তীব্র দাবদাহে দগ্ধ হচ্ছে অরণ্য- জনপদ, আবার কোথাও তুষারপাত হচ্ছে, কোথাও মেঘাচ্ছন্ন কিংবা ঝলমলে রৌদ্রজ্ঘ্বল পরিবেশ, কোথাওবা হচ্ছে ভারী বর্ষণ ও বজ্্রপাত। প্রত্যেক মানুষ দেখতে একই রকম নয়; কেউ কালো, কেউ ফর্সা, কেউ খাটো, কেউবা লম্বা। জাতি বা গোষ্ঠীভেদে খাদ্যাভাস আলাদা; এমনকি একই গোষ্ঠীর মানুষ হলেও কেউ মাংস খেতে ভালবাসে, কেউ ইলিশ মাছ কিংবা কই মাছ, কেউবা নিরামিষাশী । সকলে একই রকম বা একই রঙের পোশাক পরে না; কেউবা পোশাক পরেই না, নগ্ন থাকতে ভালবাসে; যেমন-ভারতবর্ষের নাগা সন্ন্যাসী কিংবা আন্দামান-নিকোবর দীপপুঞ্জের বিভিন্ন আদিবাসী, জৈন ধর্মের মহাবীরের আদর্শে আস্াশীল ভদ্রবাহু'র অনুগামী যারা দিগম্বর নামে পরিচিত; আফ্রিকা কিংবা ব্রাজিলের আদিবাসী । তাদের হত্যা করতে পারি না । প্রত্যেকের ভাললাগা-মন্দলাগা ভিন্ন ভিন্ন। কোনো একটি দর্শন বা তত্ব বিশ্বাসী মানুষ যদি তাদের দর্শনকে শ্রেষ্টজ্ঞান ক'রে পৃথিবীর বাকি সব দর্শন এবং দর্শনের মানুষকে ধ্বংসের প্রয়াস চালায়, তাহলে একদিকে যেমনি পৃথিবী তার বৈচিত্র্য হারাবে অন্যদিকে লঙ্ঘিত হবে মানবাধিকার; ওই একটি দর্শন তখন আর দর্শন থাকে না হয়ে ওঠে সন্ত্রাসী মতবাদ , আর সন্ত্রাসী মতবাদের কাছে হেরে যায় মানবতা । কিন্তু কোনো মতবাদ বা দর্শন নয়, মানুষই শ্রেষ্ঠ; দর্শনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই দর্শন । ২১২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।