Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

চেয়ে অধিকতর চৌকষ অন্যদিকে তেমনি হয়ে উঠেছে পূর্বের চেয়ে অধিকতর ধূর্ত এবং স্বার্থান্বেষী । কালক্রমে মাথা তুলে দাড়িয়েছে পুরোহিততন্ত্র, নিজেদের স্বার্থ কায়েম করতে সনাতন ধর্মে সৃষ্টি করেছে নতুন নতুন উদ্ট সব রীতি-পদ্ধতি, করেছে গোষ্ঠীভেদ-বর্ণভেদ। নতুন নতুন সব আচার-অনুষ্ঠান, রীতি-পদ্ধতি আর জটিল সব তত্বের ভারে সহজ-সরল সাধারণ মানুষের জীবন। লোহা আবিষ্কারের পর কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হলেও মুষ্টিমেয় মানুষের ধমীয়ি শোষণ-শাসনে সমাজে বাড়তে থাকে বৈষম্য । ধমীয়ি অনুশাসনে শাসকশ্রেণি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো এমনভাবে তৈরি করে যাতে সম্পদ তাদের হাতে কুক্ষিগত হয় আর তারা যুগ যুগ ধ'রে শোষণ করতে পারে সাধারণ মানুষকে । এর ফলে শোধিত-বঞ্চিত মানুষের মধ্যে ক্রমান্বয়ে ক্ষোভ দানা বাধতে থাকে, প্রচলিত রীতি-পদ্ধতির প্রতি তারা বীতশ্রদ্ধ হয়ে পড়ে। কিন্তু অধিকাংশ মানুষ-ই শক্ত কাঠামোর ওপর দীড়ানো পুরনো রীতি-পদ্ধতি ভেঙে বেরিয়ে আসতে পারে না। আবার বংশ পরম্পরায় প্রচলিত বিশ্বাসও তাকে পিছু টানে, ফলে তারা শোষিত হয়েও প্রচলিত বিশ্বাসের পথেই হাটে । কিন্তু পুরনো বিশ্বাস ঝেড়ে ফেলে কেউ না কেউ পুরনো সমাজ সংস্কারের জন্য জেগে ওঠেই, অধিকাংশ-ই হয়তো ব্যর্থ হয়, কিন্তু কেউ কেউ কম-বেশি সফলও হয়। সনাতন ধর্ম ব্যতিত বেশিরভাগ ধর্ম বা দর্শন-ই একেকটি প্রতিবাদ তৎকালীন সনাতন ধরীয়ি রীতি, নীতি-নির্ধারক এবং সমাজব্যবস্থার বিরুদ্ধে; তা ভারতবর্ষে উদ্ভূত বৌদ্ধ, জৈন, বৈষ্ঞব, শৈব, শিখ প্রভৃতি ধর্ম এবং বাহস্পত্য বা বাউল দর্শনের ক্ষেত্রে যেমনি সত্য; তেমনি মধ্যপ্রাচ্যে জন্ম নেওয়া ইনুদি, খ্িষ্ট এবং ইসলাম ধর্মের ক্ষেত্রেও সত্য। মানব সভ্যতার উন্মেষকালের পর থেকে পৃথিবীজুড়ে এরকম আরো অনেক ধর্ম বা দর্শনের জন্ম হয়েছে স্ব স্ব সমাজ ব্যবস্থার প্রতি অসন্তষ্টি, অনাস্থা, বিতৃষ্তা এবং প্রতিবাদের ফল স্বরূপ; আবার বিনাশও হয়েছে অনেক ধর্ম এবং দর্শনের, পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে চিরতরে, মানুষ এখন সে-সব ধর্ম বা দর্শনের নামও জানে না। এই যে স্ব স্ব সমাজের প্রতি এইসব ধর্ম প্রবর্তক বা দার্শনিকদের প্রতিবাদ, একে আমি স্বাগত জানাই । আমি শ্রদ্ধা জানাই তাদের মানসিকতাকে এজন্য যে বংশপরম্পরায় প্রচলিত পুরনো অন্ধ বিশ্বাস এবং কু-সংস্কারকে তারা অস্বীকার করতে পেরেছিলেন এবং এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাদের বোধ জাগ্রত হয়েছিল নতুন দর্শনের সন্ধানে । প্রথমত তারা লড়াইটা করেছিলেন নিজের সঙ্গে; বংশ পরম্পরায় প্রচলিত বিশ্বাসকে অস্বীকার করাটা সহজ কাজ নয়, এর জন্য নিজের সঙ্গে অনবরত লড়াই করতে হয়; বহু সংখ্যক মানুষের মধ্যে খুব কম মানুষই এই লড়াইয়ে জিততে পারে। এইসব ধর্ম বা দর্শনের প্রবর্তকেরা নিজের সঙ্গে করা এই লড়াইয়ে জিততে পেরেছিলেন । এর পরের লড়াইটা তাদের করতে হয়েছিল পরিবার এবং সমাজের মানুষের বিরুদ্ধে; যারা পুরোনো প্রথাতেই সন্তুষ্ট ছিল এবং পুরনো পথকেই যুক্তির একমাত্র পথ ব'লে মনে করতো । নিজের সঙ্গে তাদের লড়াইটা ২১১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।