এইসব অমানবিক ঘটনা আমাকে ব্যথিত করে, বিচলিত করে । ভেতরে ক্ষোভ জন্মায়, হাত ওঠে ভাবনা । ওয়ার্ডে নতুন একটি পেজ খুলি, ফেসবুকে স্ট্যাটাস নয়, ব্লগের জন্য একটি নিবন্ধ লিখবো । না চাইলেও এখন জোর ক'রে মনের পর্দায় ভেসে উঠছে বিশজন মানুষকে শিরোচ্ছেদ করার নির্মম দৃশ্য, গরম রক্ত ছিটকে-গড়িয়ে যাবার বীভৎস দৃশ্য! নিরপরাধের করতেই শব্দগ্তলো আছড়ে পড়ে_ ইসলাম: ধর্ম বা দর্শনের প্রচলিত প্রথা ভেঙে হয়ে উঠেছে রাজনৈতিক এবং সন্ত্রাসী মতবাদ সনাতন ধর্ম লোকাচার, লোকসংস্কৃতি; বহু বছর ধ'রে মানুষের জীবনযাত্রা, চিন্তা, খাদ্যাভাস, কর্ম, বিশ্বাস, যৌনাচার প্রভৃতির মধ্য দিয়ে ধীরে ধীরে গণ্ড়ে উঠেছে এই লোকাচার- লোকসংস্কতি। আদিম মানুষ যখন ম্বাদ-গন্ধ নিতে শিখেছে, বনের ফল কুড়িয়ে খেতে শিখেছে, পাথরে আঘাত পেলে ব্যথা অনুভব করেছে, একে অন্যের সাথে ভাব বিনিময় করতে শিখেছে, একে অন্যের শরীরের গন্ধ-উত্তাপ অনুভব এবং যৌনসঙ্গম শুরু করেছে, একটি ফল দু'জন বা অধিক লোকে ভাগ ক'রে খেয়েছে, সন্তান ভূমিষ্ট হ'লে তাকে লালন- পালন করেছে, বৃষ্টি পড়লে গুহার ভেতরে কিংবা গাছের আড়ালে আশ্রয় নিতে শিখেছে, শীত লাগলে গাছের বাকল গায়ে জড়াতে শিখেছে, অরণ্যে দাবানল শুরু হ'লে দৌড়ে পালিয়ে বাচতে শিখেছে; তখন থেকেই সনাতন ধর্মীয় সংস্কৃতির যাত্রা শুরু । এই মানুষেরাই দাবানল দেখে ভীত হয়ে আগুনকে, প্রখর দাবদাহ থেকে রেহাই পেতে সূর্যকে, বরফ পড়ার সময় তীব্র শীতের হাত থেকে বাচতে বরফকে দেবতা জ্ঞান ক'রে পুজা করেছে। এসব পূজা তারা এই বিশ্বাস থেকে করেছে যে তাহলে আগুন হয়তো তুষ্ট হয়ে তাদের অরণ্যে দাবানল সৃষ্টি করবে না, সূর্য হয়তো তাদেরকে একটু কম দগ্ধ করবে, বরফ হয়তো শীতে একটু কম কষ্ট দেবে। এরাই একসময় পাথরের অন্ত তৈরি ক'রে পশু শিকার করতে শিখেছে, পশুর হাড় দিয়ে অস্ত্র এবং প্রয়োজনীয় দ্রব্য তৈরি করতে শিখেছে, দাবানলে পোড়া মাংসের স্বাদ পেয়েই শিখেছে, জঙ্গল কেটে ছাপ ক'রে কৃষিকাজ করতে শিখেছে, তামা-লোহা আবিষ্কার এবং এর ব্যবহার শিখেছে, এইসব আদিম মানুষদেরই বংশধর আমরা আজকের এই আধুনিক মানুষেরা । কালের আবর্তে আদিম মানুষেরা যতো সামনে এগিয়েছে তাদের সনাতন ধর্মীয় সংস্কৃতির রীতি-পদ্ধতিও একটু একটু ক'রে পরিবর্তিত হয়েছে; ভিন্ন ভিন্ন যুগের মানুষেরা পুরাতন রীতি-পদ্ধতির কিছু বাদ দিয়ে যোগ করেছে নতুন কিছু রীতি-পদ্ধতি, নতুন-পুরাতনের সংমিশ্রণে সনাতন ধর্ম সামনে এগিয়েছে। মানুষ যতো সামনে এগিয়েছে ততো তার চিন্তা- ভাবনার প্রসার ঘটেছে, বিচরণ ক্ষেত্র বিস্তৃত হয়েছে, একদিকে যেমনি হয়ে উঠেছে পূর্বের ২১০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।