Saimum
/ ٢٨٢
📝 نص 📖 PDF

ভাবি, বাবা যদি আমার মতো একটা ছেলের বাবা না হয়ে আমার চাচাতো ভাই ফাহাদ অর্থাৎ মোহাম্মদ আবরার ফাহাদের মতো একটা ছেলের বাবা হতেন, তাহলে কি সুখেরই না হতো তার জীবন! আমার জন্য বাবাকে কম অপদস্থ হতে হয় না; বাসায় আত্মীয়স্বজন এলে তারা বাবাকে উপদেশ এবং পরামর্শ দেয় কি উপায়ে আমাকে পথে ফিরিয়ে আনা যায়; পথ মানে ইসলামের পথ, আল্লাহ্‌'র পথ; তারা বাবার সামনে ফাহাদের প্রশংসা করে, আমাদের অন্যান্য আত্মীয়ের ছেলেদের প্রশংসা করে; তারপর তারা বাবার মুখের সামনে বিলম্বিত দীর্ঘশ্বাস ফেলে বলে, কি আর করবেন, সবই আল্লাহ'র ইচ্ছা, কপালের দোষ ।' বাড়িতে কাছাকাছি বয়সের দুটো ছেলে থাকার এই এক বিপদ, উঠতে-বসতে একজনের সঙ্গে আরেকজনের তুলনা চলে । তার ওপর একজন যদি আমার মতো নাস্তিক হয়, তাহলে তো কথাই নেই; এরা পরকালের দোজখ ইহকালেই দেখিয়ে ছাড়ে , যেমন দেখায় আমাকে! বাবা মসজিদে নামাজ পড়তে গেলেও শান্তি নেই, সেখানেও তাকে খুব ভদ্র-মোলায়েম ভাষায় পরিচিতজনদের দ্বারা অপমানিত হতে হয়। আমাদের বাসার পাশেই আলিশান মসজিদ। জুম্মাবারে বাবা, চাচা আর ফাহাদ একসঙ্গে নামাজ পড়তে যায় মসজিদে । যেহেতু বাবা-চাচা বাড়িওয়ালা, তাই মহল্লার অন্যান্য বাড়িওয়ালারাও তাদের চেনে । আর এইসব বাড়িওয়ালারা ভেতরে ভেতরে একজন আরেকজনের তীব্র প্রতিদ্বন্ধী। কার ছেলে-মেয়ে কি করে, তাদের আচার-আচরণ কেমন, ধর্মে-কর্মে মতি আছে কিনা, এসব ব্যাপারে জানার অদম্য কৌতুহল তাদের । নামাজ পড়া শেষে মসজিদের সামনে কিছুক্ষণের জন্য ছোট ছোট জটলা হয়, সেসব জটলায় এই সমস্ত পারিবারিক আলোচনাই হয় বেশি। বাবা আজকাল এসব জটলা এড়িয়ে চলেন, তবু চেনাজানা কেউ যখন সালাম দিয়ে হাত বাড়িয়ে কথা বলতে শুরু করেন তখন তো আর তাকে উপেক্ষা করতে পারেন না। বাবার হাত ধ'রে চাচা আর ফাহাদের সামনেই অনেকে বলেন, 'আপনার ছেলেকে তো মসজিদে দেখি না? মহল্লায় আমার দু-একজন স্কুলের সহপাঠী আছে, ওরা কেউ কেউ আমার নাস্তিকতা সম্পর্কে জানে । ওদের মাধ্যমে জেনেছে ওদের বাড়ির মানুষ । তারপর নামাজের পরের জটলায় তা আরো ছড়িয়েছে। আমাদের পাশের বাসার ইব্রাহিম চাচা কয়েক সপ্তাহ আগে জুম্মার নামাজের পর বাবাকে বলেছেন, “আজাদ সাহেব, শুনলাম আপনার পোলা নাকি নামাজ-কালাম পড়ে না, ধর্ম-টর্ম মানে না; এসব তো ভাল কতা না। অয় মনে অয় নাস্তিক বোলোগারগো পাল্লায় পড়ছে, দ্যাহেন ওরে পথে ফিরাইয়া আনতে পারেন কিনা । আমি নিশ্চিত জানি ইব্রাহিম চাচা কোনোদিন বগে ঢোকেন নি, তিনি ইন্টারনেট ব্যবহার করতে জানেন না। এমনকি মোবাইলে তিনি কল ধরা আর কল করা ছাড়া আর কিছু জানেন বলেও মনে হয় না। অথচ তিনি জানেন যে ব্লগার মানেই নাভিক! কতো ধার্মিক, ২১ ইস্টিশন ইবুক

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.