Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষা প্রতিষ্ঠানে ছেয়ে গেছে দেশ। জঙ্গিবাদী কার্যক্রম এবং ইসলামের প্রসারে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে ওরা । অর্থনীতি এবং লোকবল, দুটোতেই ওরা ভীষণ শক্তিশালী । আছে শক্ত আন্তর্জাতিক সম্পর্ক। আর ওদের বড় শক্তি ওরা প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং লক্ষ্যে অবিচল । সেই একাত্তরের পরাজয়ের পর থেকে পুনরায় বিজয়ের লক্ষ্যে খুব সন্তর্পণে এক পা এক পা ক'রে এগিয়েছে ওরা, সামরিক শাসনের সময় থেকে নির্ভয়ে হাটতে শুরু করেছে, আর এখন হিংক্র থাবা উচিয়ে দাপটের সঙ্গে দৌড়াচ্ছে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে । কে বাচাবে এই দুর্ভাগা দেশটাকে? রাত বাড়ে, কিন্তু আইন-শৃঙ্খলাবাহিনী কোনো আশার কথা শুনাতে পারে না; তারা কেবল চতুর্দিক থেকে ঘিরে রেখেছে হলি আর্টিজান রেস্ট্রেন্ট। বাবা-মা আর ছোট আপু, একে একে সবাই ঘুমাতে চলে গেছেন। দাদী অনেক আগেই ঘুমিয়েছেন। ড্রয়িংরুমে আমি একা, একসময় টিভি বন্ধ ক'রে আমিও উঠে পড়ি, মশারি টাঙিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ি; কিন্তু ঘুম আর আসে না। শুয়ে শুয়েও মাথার ভেতরে একই চিন্তা, মানুষগুলো জীবিত ফিরবে তো? কি দ্রুত দেশটা আফগানিস্থান, ইরাক, সিরিয়ার পথে হাটছে। আগে যখন ওইসব দেশে এই ধরনের ঘটনার খবর দেখতাম টিভিতে, তখন ভাবতাম যে ওইসব দেশে মানুষ থাকে কীভাবে? আর থাকেই বা কেন, অন্য দেশে চ'লে যেতে পারে না? এখন বুঝি যে তারা কীভাবে থাকে, আর কোথাও যাবার জায়গা নেই তাই থাকতে বাধ্য হয়। একান্ত নিরুপায় হয়ে কেউ কেউ নিজের এবং পরিবারের জীবন বিপন্ন ক'রে ঝুঁকি নিয়ে জলপথে ইয়োরোপে যাবার চেষ্টা করে; কেউ সফল হয়, কেউবা হয় না। ইয়োরোপিয়ানরা মুসলমানদেরকে তাদের দেশে ঢুকতে দিতে যায় না। ইসলামী সন্ত্রাসের বীজ কে-ই বা পুঁততে চায় নিজের শান্তিপূর্ণ দেশে? ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়ি । প্রসাবের চাপে পৌনে ছয়টার দিকে ঘুম ভাঙে । বাথরুম থেকে বেরিয়ে ড্রয়িংরুমে গিয়ে দেখি বাবা নিউজ চ্যানেল চালিয়ে ব'সে আছে। টিভি স্রলে কোনো সুসংবাদ নেই; র্যাব, পুলিশ, সেনাবাহিনী এখনো চারদিক থেকে ঘিরে রেখেছে রেস্টুরেন্ট, কোনো অপারেশান চালায় নি। আমি নিজের ঘরে এসে আবার শুয়ে পড়ি । ঘুম ভাঙে বেশ বেলায় । উঠে ড্রয়িংরুমে গিয়ে দেখি বাবা, মা আর ছোট আপু টিভি দেখছে। সেনাবাহিনীর কমান্ডোরা সকাল সাতটা চল্লিশ মিনিটে 'অপারেশান থান্ডারবোল্ট' নামের অভিযান চালিয়ে ছয় জঙ্গিকে হত্যা ক'রে হলি আর্টিজান রেস্টুরেন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। উদ্ধার করেছে বিশটি লাশ; যাদের নয়জন ইতালিয়ান, সাতজন জাপানী, তিনজন বাংলাদেশী ও একজন ভারতীয়। তাদেরকে কুপিয়ে-জবাই ক'রে হত্যা করা হয়েছে। সবাইকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি কার্যালয়ে । ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।