বিদেশি মানুষকে জিম্মি ক'রে রেখেছে | জিম্মিকারীদের হাতে বন্দী মানুষের কথা ভেবে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি গোসল ক'রে সবার সঙ্গে ভাত খেয়ে আবার ড্রয়িংরুমে বসি টিভি চালিয়ে । নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে এখন আর সরাসরি দেখাচ্ছে না কোনো চ্যানেল। কয়েকজন ইতালিয়ান, জাপানী, একজন ভারতীয় নাগরিকসহ বাংলাদেশি নাগরিকও ভেতরে জিম্মি রয়েছে; কিন্তু ঠিক কতোজন ভেতরে জিম্মি রয়েছে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনী । চ্যানেল ঘুরাতে ঘুরাতে হঠাৎ দেখি সিএনএন সরাসরি দেখাচ্ছে । বাবা আর ছোট আপুও এসে বসে টিভির সামনে, রান্নাঘরের কাজ সামলে একটু পর মাও আসে । তাদের সবার মুখে ওই একই কথা, কোরানের ভূল ব্যাখ্যা দিয়ে এদেরকে বিপথগামী করা হয়েছে । আমি তাদের কথা শুধু শুনি, কিছুই বলি না। কি বলবো? এক কথা আর কতোবার বলা যায়! আমি টিভির মানসিক অবস্থার কথা । ভেতরের মানুষগ্ডলো জীবিত আছে নাকি জঙ্গিরা তাদেরকে মেরে ফেলেছে তা অজানা, কী ভীষণ ঘন্ত্রণায়-উৎকণ্ঠায় পার করছেন জিম্মিদের পরিবারের মানুষেরা । সবাই নিশ্চয় আশায় বুক বেঁধে আছেন যে মানুষগুলো জীবিত-ই ফিরবে। আমি বাবার দিকে তাকিয়ে বলি, বাবা, অনার্স শেষ হ'লে আমি আমেরিকা বা ইয়োরোপিয়ান কোনো কান্ট্রিতে চলে যাব। এই দেশে আর থাকবো না।” মা, বাবা, ছোট আপু, তিনজনই অবাক হয়ে আমার মুখের দিকে তাকায়। বাবা বলেন, “অনার্স আগে শেষ হোক তারপর দেখা যাবে ।” মা বলেন, “তুই বিদেশ গেলে আমাগো কী অইবো? “তোমাদেরও নিয়ে যাব । নাকি কাফেরদের দেশে থাকতে তোমাদের অসুবিধা হবে? এই দেশ ক্রমশ আফগানিস্থান হবে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। কোনোভাবেই ওদের হাত থেকে দেশকে রক্ষা করা যাবে না। আর তালেবান-আইসিস মার্কা দেশে আমি থাকতে পারবো না, আগে থেকেই তোমাদের জানিয়ে রাখলাম । অনেক রক্ত ঝরানোর পর হয়তো এই দেশ সভ্য হবে, কিন্তু তা আরো এক-দুই শতাব্দী পর ।' বাবা-মা চুপ ক'রে তাকিয়ে থাকে আমার মুখের দিকে । আমি টেলিভিশনের পর্দায় দৃষ্টি ফেরাই। সারাবিশ্বের মানুষ দেখছে এই ঘটনা, জানছে যে বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র, সেখানে বিদেশীরা নিরাপদ নয়! ছিঃ, বাংলাদেশের জন্য এটা কী ভীষণ লজ্জার! সব সরকার জঙ্গি তোষণ করতে করতেই আজ দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে । সরকার জঙ্গিদের অর্থের উৎস বন্ধ করছে না। জঙ্গিদের ব্যবসা এবং ২০৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।