Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

গঙ্গা-পদ্মার জলে আমাদের অরুচি, তাই আপাতত জল কিনে এনে তৃষ্তা মিটাই আমরা । “আমরা একসাথেই আছি । “তোরা কী এখনো কল্যাণপুরে? না, ২ নম্বরে । “শোন, বাইরে থাকিস না, বাসায় চ'লে যা । গুলশানে জঙ্গি হামলা হয়েছে ।' “বলো কী! কখন? “এই তো টিভিতে লাইভ দেখাচ্ছে। গুলশানের হলি আর্টিজান নামের একটা রেস্টুরেন্টে জঙ্গিরা ঢুকে মানুষকে জিম্মি করেছে।' “মানুষ মারা গেছে? “ভেতরে কি হচ্ছে কেউ বলতে পারছে না। র্যাব-পুলিশ ঘিরে রেখেছে রেস্টুরেন্ট । বাইরে থেকে পুলিশ ঢুকতে গিয়েছিল, জঙ্গিদের ছোড়া গ্রেনেড আর গুলির আঘাতে দু'জন পুলিশ মারা গেছে, আহত হয়েছে আরো কয়েকজন । শুনছি এধরনের জিম্মি কিংবা হামলার ঘটনা আরো হতে পারে, তোরা বাসায় চলে যা।' “ঠিক আছে দিদি, আমরা একটু পরই চ'লে যাচ্ছি, তুমি চিন্তা কোরো না।' “আর পরশুদিন তোরা দু'জনই বাসায় আসছিস তো? হ্যা, আসবো ।' “আচ্ছা, রাখছি “আচ্ছা আমি আবিরকে ঘটনাটা বলি। এরই মধ্যে আমার বাসা থেকে মা ফোন করে, আবিরকে আদেশ জারি হয়। আমরা আসছি ব'লে ইসলামী জঙ্গিবাদ প্রসঙ্গে আলাপ চালিয়ে যেতে থাকি। কিছুক্ষণ পর বাসা থেকে আবারো মায়ের ফোন, “২ নম্বর থেকে আসতে তোর এতোক্ষণ লাগে? “এই তো আসছি মা।' “আচ্ছা, দশ মিনিটের মধ্যে আসছি । ফোন রেখে আবিরকে বলি, চল আজ উঠি, নইলে আবার ফোন দিয়ে রাগারাগি করবে ।” আবিরকে ২ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আমি হাটতে হাটতে বাসায় ফিরি, সবাই ড্রয়িংরুমে বসে টেলিভিশন দেখছে, আমি ফেরায় বাসার সবাই যেন স্বস্তি পায়। গুলশানের ২০৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।