Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

পুরো ঘটনা আর আবিরের বলার ধরনে আমি এমনিতেই মিটিমিটি হাসছিলাম, এবার বেশ জোরেই হেসে উঠি। আবির আবার শুরু করে, এদিকে আমার দিদির শ্বশুরবাড়ির গোত্রের দূর-সম্পর্কের একজন লোক মারা গেছে, তার সঙ্গে দিদিদের সম্পর্কের ব্যাপারটা মনে কর এইরকম হবে আর কি- জামাইবাবুর দাদুর বাবার কাকাতো ভাইয়ের বংশধর । তাও যে লোকটা মারা গেছে সে থাকতো পশ্চিবঙ্গের হাওড়ায়। দিদি-জামাইবাবু তাকে কোনোদিন দেখা তো দূরের কথা মনে হয় নামও শোনে নি। অথচ দিদিরা এখন অশৌচ পালন করছে, ওদের নিজেদের গা-গতর থেকে শুরু ক'রে ঘর-দোর সবই নাকি অশৌচ! দু-একদিনের মধ্যেই সেই লোকের শ্রাদ্ধ, তাই ওদের ঘরে গঙ্গাজল ছিটিয়ে অশৌচ দূর করতেই আমাকে গঙ্গাজল নিয়ে আসতে বলেছিল । জেঠিমা দিদির জন্য একটা ছোট বোতলে গঙ্গাজল দিলো, আমিও ব্যাগের বাইরের এই পকেটে রাখলাম । লঞ্চ থেকে নামার আগে দেখি জলের বোতল হাওয়া, তলায় খুজলাম নেই! নদীর ওপারে বাসের ঝাঁকিতে ব্যাগের পকেট থেকে প'ড়ে গেছে নাকি লঞ্চ থেকে কেউ নিয়ে খাবার জল মনে ক'রে খেয়ে ফেলেছে তা জানি না। জল না পেলে তো দিদি আমাকে আচ্ছা ঝাড় দেবে। হঠাৎ মাথাটা খুলে গেল, একটা ছোট বোতল কিনে সেই বোতলের জল খেয়ে খালি বোতলে পদ্মার ভ'রে নিয়ে এসেছি! “তাদের বিশ্বাস তাদের কাছে, তাই ব'লে তুই মিথ্যা বলবি? “এই তোর ভূগোলের জ্ঞান কি আমার জেঠিমার মতো! তুই জানিস না যে গঙ্গা-ই বাংলাদেশে ঢুকে পদ্মা হয়ে গেছে! এ গঙ্গাদ্বারেও যে জল, আমাদের পদ্মায়ও সেই একই জল ।" “তা তোজানি! “তাহলে আমি তো মিথ্যা বলছি না, এটাও তো গঙ্গারই জল! এটাই দিদিকে দেব ।' আমি হেসে বলি, “তুই পারিসও! 'বহু বছর আগে গঙ্গার মূল প্রবাহ বর্তমানের ভাগীরথী-হুগলি নদীর খাত দিয়ে বইতো, কিন্তু দিনের মানুষের ভূগোলের জ্ঞান ছিল না, তাই দেশভাগের আগে পদ্মাপারের মানুষ গঙ্গা হয়ে আসা পদ্মার জলে রোজ হ্লান করার পরও পৃণ্যের লোভে দল বেঁধে ঘটা ক'রে নদীয়া- কলকাতার হুগলি নদীতে গঙ্গাপ্নান করতে যেতো গরুর গাড়ি-ঘোড়ার গাড়িতে চেপে, পায়ে হেটেও যেতো অনেকে; পথে অনেকে মরেও যেতো । কিন্তু এখন তো সেই দিন নেই, সব গ্রামেই শিক্ষিত মানুষ আছে, ইন্টারনেট আছে, গুগোল ম্যাপে চোখ বুলালেই জানা যায় যে গঙ্গার আর পদ্মার জল একই । অনেকে জানেও, তবু মানষের অন্ধ বিশ্বাস, গঙ্গার জলের প্রতি অন্ধ ভক্তি। ফলে ঘরের কাছে পদ্মায় গঙ্গাজল রেখে টাকা খরচ ক'রে গঙ্গা়ান করতে যায় দূরে । অতীতে কতো মানুষ এই গঙ্গাজল খেয়ে ডায়রিয়া-কলেরায় মরেছে তা কে জানে! ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।