Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আবির আর আমি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পিছনদিকের গেটের বিপরীতে এসে রিক্ত থেকে নামি, তারপর হেঁটে পাশের সরু গলি দিয়ে ঢুকে বা-দিকের একটা বটগাছের গোড়ার বাধানো বেদিতে বসি। জায়গাটা নিরিবিলি; মাঝে মাঝে দু-চারজন মানুষ থাকে, এখন নেই; হঠাৎ হঠাৎ গাছের পাখিরা পায়খানা করে, কখনো কখনো তা গায়েও পড়ে, আমরা বিরক্ত হই না! একদিন পড়েছিল আমার কপালের ডানদিকে; তবু এখানে আসি কারণ জায়গাটা ব্যাপার। ভীষণ গরম। জলতৃষ্তা পেয়েছে। আবিরকে বলি, 'তোরা ব্যাগে জল আছে? “আছে, তবে এ জল আমাদের পেটে সহ্য হবে না। “কেন? ও শব্দগুলো টেনে প্রলমিত ক'রে বলে, “মহাপবিত্র গঙ্গা-পদ্মাজল!' মানে গলায় কপট গা্ভীর্য এনে বলে, “সে এক বিরাট রগড় রে বাপু, তোর মতো নরাধম নাস্তিক তা বুঝবে না!” “আরে ব্যাটা রহস্য না ক'রে খুলে বল।' 'আমার জেঠিমা, কিছুদিন আগে তীর্থে গিয়েছিলেন গয়া, কাশী, বৃন্দাবন; ওখান থেকে আর কিছু আনুন বা না আনুন বড় দুই বোতল গঙ্গাজল নিয়ে এসেছেন। পাড়ার লোকেরা হুমড়ি খেয়ে পড়েছিল একটুখানি গঙ্গাজল নেবার জন্য। তীর্থ থেকে আনা গঙ্গাজল, কাউকে না দিলে যদি পাপ হয়! তাই আমার জেঠিমা সকলকেই একটু একটু ক'রে গঙ্গাজল বিতরণ করেছেন। আর তীর্থ থেকেই ফিরেই তিনি পাড়ার সবাইকে, মানে প্রায় দুশো-আড়াইশো মানুষকে নিমন্ত্রণ ক'রে খাইয়েছেন। বৃন্দাবনে তীর্থ করতে গেলে ফিরে এসে নাকি মানুষকে অন্রভোজন করাতে হয়, নইলে পুণ্য হয় না। আমি জেঠিমাকে বললাম, “জেঠিমা, তোমার এই অন্নভোজনের পচিশ-ত্রিশ হাজার টাকা আমাকে দাও, আমি লোকজনের কাছ থেকে চেয়েচিন্তে আরো কিছু টাকা এর সঙ্গে যোগ ক'রে পাড়ায় একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করি। তোমার পুণ্য হোক বা না হোক, তুমি যেদিন লোকজনকে খাওয়াবে তার পরদিন সকালেই তোমার পচিশ-ত্রিশ হাজার টাকায় মানুষের টয়লেট নিশ্চয় পূর্ণ কবে! এতে কারো কোনো উপকার হবে না, কিন্তু একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করলে মানুষের উপকার হবে ।” জেঠিমা আমাকে কী বললো জানিস? ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।